Thursday, June 18, 2026

কলকাতা বিমানবন্দরে নেমেই কাশীপুরে মৃত দলীয় কর্মীর বাড়ি যেতে পারেন অমিত শাহ

Date:

Share post:

দু’দিনের বঙ্গ সফরের আজ, শুক্রবার শেষদিনে কলকাতায় একাধিক দলীয় কর্মসূচি। রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু ঠিক তার আগেই কাশীপুরে যুবমোর্চা নেতার রহস্য মৃত্যুতে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সেই সংবাদ পৌঁছেছে এই মুহূর্তে উত্তরবঙ্গে থাকা শাহের কাছেও। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাই কলকাতা বিমানবন্দরে দলের তরফে যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তা বাতিলের নির্দেশ দেন। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কলকাতায় পা রেখেই মৃত যুবমোর্চা নেতার কাশীপুরের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।



আরও পড়ুন:যোগী রাজ্যে ফের কাঠগড়ায় পুলিশ প্রশাসন, মুখে বেল্ট বেঁধে নির্মমভাবে মার




আজ, শুক্রবার সকালে টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিজেপি যুবমোর্চা নেতা বছর ছাব্বিশের অর্জুন চৌরাশিয়ার। পরিবার ও বিজেপি সমর্থকদের দাবি খুন করা হয়েছে অর্জুনকে। চিৎপুর থানার পুলিশ মৃতদেহ দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে লালবাজারের বিশেষ টিম।

Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...