Sunday, April 12, 2026

শহিদ বেদীতে মাল্যদান নিয়ে স্থানীয়দের অসন্তোষ, তিনবিঘা যাওয়ার আগে অস্বস্তিতে অমিত শাহ

Date:

Share post:

একের পর এক প্রতিশ্রুতি রাখেনি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বছর কেটেছে কিন্তু চাকরি জোটেনি। পাওয়া যায়নি অন্যান্য সুযোগ–সুবিধাও। যা নিয়ে ক্ষোভ ছিল আগে থেকেই। এবার শহিদ বেদীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মাল্যদান নিয়ে তীব্র আপত্তি জানালো ছিটমহল থেকে কোচবিহারের মেখলিগঞ্জে আসা মানুষজন। তাঁরা তিনবিঘার শহিদ বেদীতে কিছুতেই মালা দিতে দেবেন না অমিত শাহকে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দু’দিনের বঙ্গ সফরের শেষদিনে শুক্রবার সকালেই প্রথম কর্মসূচি তিনবিঘা পরিদর্শন। যেখানে
শহিদ বেদীতে সম্মান প্রদান করার কথা তাঁর। কিন্তু তার আগেই যা হল, তাতে যথেষ্ট অস্বস্তিতে বিজেপি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার আসছেন জেনেই তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মেখলিগঞ্জের তিনবিঘা করিডরে শহিদ বেদি ঘিরে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচির বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়েছে। মুখে কালো কাপড়, গলায় পোস্টার ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

কর্মসংস্থান থেকে শুরু করে একাধিক ইস্যুতে বিজেপি কোনও প্রতিশ্রুতি রাখেনি বলে অভিযোগ তিনবিঘার বাসিন্দাদের। সবমিলিয়ে তিনবিঘা যাওয়ার আগে চাপে রয়েছেন অমিত শাহ।

আরও পড়ুন- তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি: গুরুত্ব কমলো পার্থর, এবার চেয়ারম্যান বক্সি

Related articles

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...