Thursday, June 18, 2026

সরকারের নির্দেশমত আজ থেকেই বেসরকারি স্কুলগুলিতেও পঠনপাঠনে বদলের নির্দেশ

Date:

Share post:

তাপপ্রবাহের জেরে রাজ্যে গরমের ছুটি এগিয়ে আনলেও বহু বেসরকারি স্কুলেই চলছিল পঠন পাঠন।কিন্তু শুক্রবার থেকেই সব বেসরকারি স্কুলকে অনলাইনে ক্লাস করতে হবে এই মর্মে নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। সরকারি নির্দেশিকার পরও বেসরকারি স্কুলগুলি কী করে চালু রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার রাজ্যের স্পষ্ট নির্দেশিকার পর নড়েচড়ে বসেছে বেসরকারি স্কুলগুলি।



আরও পড়ুন:মাতৃহারা নাবালকের জন্য নজিরবিহীন পদক্ষেপ মানবিক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের


শুক্রবার থেকেই অনলাইনে পড়ানো হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল ,সেন্ট অগাস্টাইন স্কুল, ডিপিএস রুবি পার্ক স্কুলের মতো বহু নামজাদা স্কুলে । অন্যদিকে, সরকারি নির্দেশিকা মেনে  আগামীকাল ,শনিবার থেকেই রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার কথাও সিদ্ধান্ত হয়েছে বলেছে জানা গেছে।


প্রসঙ্গত, হাঁসফাঁস গরমে পড়ুয়াদের সুবিদার্থে গরমের ছুটির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তবে তার কিছুদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তনে ফের পরিস্থিতি স্বাভাবিক হয়। তাপমাত্রাও খানিক নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি বিচার করে বেসরকারি স্কুলগুলি অফলাইনে চললেও সরকারি স্কুলগুলিতে চলছে গরমের ছুটি। এতেই আপত্তি জানায় রাজ্য। গতকালই শিক্ষা দফতরের তরফে বেসরকারি স্কুলগুলিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে। সেই কারণেই বেসরকারি স্কুলগুলিতে আজ থেকেই অফলাইন ক্লাস বন্ধ রাখতে বলা হয়েছে।

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...