Thursday, June 18, 2026

কাশীপুরে মৃত যুবক পুরভোটে তৃণমূলের কর্মী ছিল, দাবি অতীন ঘোষের

Date:

Share post:

কাশীপুরে “যুবমোর্চা” নেতার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির দাবি, পরিকল্পনা করে খুন করা হয়েছে তাদের যুবনেতাকে। ভোটের পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এই মুহূর্তে বঙ্গ সফরে থাকা অমিত শাহ। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কলকাতায় পা রেখেই মৃত যুবমোর্চা নেতার কাশীপুরের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই অমিত শাহের নিরাপত্তা নিয়ে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে।

যদিও তৃণমূলের দাবি, মৃত যুবক গত কলকাতা পুরসভা ভোটে তাদের হয়ে কাজ করেছিল। ঘটনাস্থলে এসে কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ দাবি করেন, কাশীপুরে মৃত যুবক পারিবারিকভাবে কংগ্রেসি পরিবারের ছেলে, বিজেপির সঙ্গে সম্পর্ক ছিল না। গত পুরভোটে তৃণমূলের হয়ে কাজ করেছিল। মৃত যুবকের বাবা কংগ্রেস করতেন। তিনিও আত্মহত্যা করে মারা গিয়েছেন। বিজেপি এখানে মৃত্যু নিয়ে রাজনীতি করছে।

স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুমন সিংয়ের দাবি, মৃত যুবক সেভাবে সক্রিয় রাজনীতি না করলেও পুরভোটে তাঁর হয়ে প্রচার করেছিলেন। সে স্থানীয় একটি ক্লাবের সক্রিয় সদস্য। বিজেপির সঙ্গে সম্পর্ক নেই। বিজেপি নাটক করছে।

উল্লেখ্য, আজ, শুক্রবার সকালে টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিজেপি যুবমোর্চা নেতা বছর ছাব্বিশের অর্জুন চৌরাশিয়ার। পরিবার ও বিজেপি সমর্থকদের দাবি খুন করা হয়েছে অর্জুনকে। চিৎপুর থানার পুলিশ মৃতদেহ দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে লালবাজারের বিশেষ টিম।

আরও পড়ুন:সরকারের নির্দেশমত আজ থেকেই বেসরকারি স্কুলগুলিতেও পঠনপাঠনে বদলের নির্দেশ

Related articles

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...