Monday, April 6, 2026

রোজগার চাই, কেন্দ্রের কমিটিতে জায়গা করে দিন”, শাহের কাছে আবদার “ধান্দাবাজ” রুদ্রনীলের

Date:

Share post:

“আমি এখন বেকার। কোনও রোজগার নেই। টাকা দরকার। কাজের ব্যবস্থা করুন। কেন্দ্রীয় সরকারের ফিল্ম সহ বিভিন্ন কমিটির সঙ্গে আমাকে যুক্ত করুন।” গতকাল, শুক্রবার নিউটাউনের দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। তখনই হঠাৎ হল ভর্তি সকলের সামনে শাহের কাছে এমন আবদার করে বসেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। যা নিয়ে নিজের দলের লোকেদের কাছেই এবার হাসির খোরাক হলেন টলিউড অভিনেতা। শুধু তাই নয়, অমিত শাহের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে নিজের জন্য অর্থ উপার্জনের এমন আবেদনে রাজ্য নেতারা বেশ বিরক্ত। অস্বস্তিতে পড়ে যান অমিত শাহও।

রুদ্রনীলের এমন ভূমিকায় আড়ালে-আবডালে দলের নেতারাই এবার তাঁকে “ধান্দাবাজ”, ”সুবিধাবাদী” বলতে শুরু করেছেন। যদিও অমিত শাহ রুদ্রনীলের এমন আবেদনে সাড়া তো দেননি, বরং অসন্তুষ্ট হয়েছেন বলে বিজেপি সূত্রে খবর। এমন লোকজনদের কেন সাংগঠনিক মিটিংয়ে ডাকা হয় বা রাখা হয়? তা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত, রুদ্রনীল ঘোষ রাজ্য রাজনীতিতে “গিরগিটি” বলে পরিচিতি। বাম জমানায় ছিলেন বামফ্রন্টের সমর্থক। তৃণমূল জমানায় রাজ্য সরকারের একটি কমিটির মাথায় বসে লক্ষ লক্ষ টাকা বেতন নিয়েছেন। এরপর একুশের বিধানসভা নির্বাচনে আগে বিজেপি বাংলায় ক্ষমতায় আসার সম্ভাবনার কথা ভেবে আগেভাগে শুধু জার্সি বদলাননি, তিনি সরাসরি ভবানীপুরের মতো হাইভোল্টেজ কেন্দ্রে পদ্ম প্রতীকে ভোটে দাঁড়িয়ে পড়েন এবং বাকি অনেকের মতো গোহারা হারেন। রুদ্রনীলের দল বদলের স্বরূপ কারও অজানা নয়। বিজেপিও নেতারাও তা জানতেন। এবার অমিত শাহের কাছে সরাসরি কেন্দ্রের কমিটিতে ঢুকে টাকা রোজগারের আবদারে রুদ্রনীলের ধান্দাবাজির বিষয়টি আরও স্পষ্ট হল।

 

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...