Friday, June 26, 2026

নিজের পুরনো কেন্দ্রে গিয়ে কাশীপুর কাণ্ডে বিজেপিকে নিশানা বাবুলের

Date:

Share post:

ফের বাবুলের নিশানায় বিজেপি। কাশীপুরের যুবমোর্চা নেতা অর্জুন চৌরাশিয়ার রহস্য মৃত্যু প্রসঙ্গে বাবুলের মন্তব্য, “মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি”। নিজের পুরনো লোকসভা কেন্দ্র আসানসোলের অন্তর্গত পান্ডবেশ্বরে একটি অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাশীপুরে বিজেপি নেতার রহস‍্যমৃত্যু নিয়ে এমনই মন্তব্য করেন বালিগঞ্জের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক।

বাবুলের কথায়, “ময়নাতদন্ত আটকে দেহ নিয়ে নোংরা রাজনীতি করেছে বিজেপি। এইভাবে ময়নাতদন্ত আটকে রাখার নাটক করে বিজেপির কোনও কার্যসিদ্ধি হবে না। যেটা সত্যি ঘটনা সেটি সামনে আসুক। পুলিশের কাজে বাধা দেওয়া ঠিক নয়। পরিকল্পিতভাবে মৃতদেহ ঘরের মধ্যে আটকে রেখে পুলিশকে যেতে না দেওয়া সভ্য সমাজে হওয়া উচিৎ নয়।”

শপথগ্রহণ নিয়ে জটিলতা নিয়েও মুখ খোলেন বাবুল। তিনি একটু রসিকতার ছলে বলেন, “রিজার্ভেশন পাক্কা, প্ল্যাটফর্মে চলে এসেছি, ঝালমুড়ি খাচ্ছি। ট্রেন এলেই চেপে পড়ব।”

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...