Friday, June 26, 2026

হাইকোর্টের নির্দেশে এইমসের  বিশেষজ্ঞের সামনে কমান্ড হাসপাতালে অর্জুনের দেহের ময়না তদন্ত চলছে

Date:

Share post:

শনিবার সকালে হাইকোর্টের নির্দেশ মেনে কড়া পুলিশি প্রহরায় ময়না তদন্ত শুরু হল অর্জুন চৌরসিয়ার দেহের। শুক্রবার সকালে কাশীপুরের বাসিন্দা অর্জুনের অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের পরিবারের দাবি মেনে গতকালই আদালত নির্দেশ দিয়েছিল আরজিকরে নয়। অর্জুনের ময়নাতদন্ত হবে কমান্ড হাসপাতালে। সেই নির্দেশ অনুযায়ী শনিবার সকালে এই প্রক্রিয়া শুরু হল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল ময়নাতদন্তের সময় এইমস-এর চিকিৎসক, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেন্সিক সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিতিতে ময়নাতদন্ত হবে গোটা ময়নাতদন্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফিরও নির্দেশ দিয়েছে আদালত৷ দক্ষিণ চব্বিশ পরগণার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে৷

আরজি কর হাসপাতাল থেকে যাতে অর্জুন চৌরসিয়ার দেহ নির্বিঘ্নে কম্যান্ড হাসপাতালে পৌঁছতে পারে তা নিশ্চিত করতে আদালত নির্দেশ দিয়েছিল কলকাতার পুলিশ কমিশনারকে। পাশাপাশি নিহতের নিরাপত্তার ব্যবস্থা করতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে৷ যত দ্রুত সম্ভব ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেই অনুযায়ী শনিবার সকালে কড়া পুলিশি প্রহরায় গ্রিন করিডোর করে আর জি কর হাসপাতাল থেকে অর্জুনের দেহ নিয়ে আসা হয় কমান্ড হাসপাতালে। ময়না তদন্ত প্রক্রিয়া চলাকালীন হাসপাতালের সামনে কোনও অপরিচিতকেই ভিড় করতে দেওয়া হবে না। কোনোভাবেই যাতে কোনো বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক রয়েছে পুলিশ। আদালত জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই তদন্ত প্রক্রিয়া কোন পথে এগোবে তা নিয়ে সিদ্ধান্ত হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...