Sunday, May 17, 2026

অবাক কান্ড! গটগট করে হেঁটে বিমানের ডানায় চড়ে বসলেন এক ব্যক্তি

Date:

Share post:

অন্যান্য আর চার পাঁচটা দিনের মতোই স্বাভাবিক ছিল বিমান পরিষেবা।ইউনাইটেড এয়ারলাইন্সের (United Airlines) ফ্লাইট রানওয়ে ধরে ক্রমশ গতি কমিয়ে থামতে চলেছে। হঠাৎ ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা।শিকাগো বিমানবন্দরেই( O’Hare International Airport in Chicago) হঠাৎ হুলস্থুল। বিমানের জরুরি দরজা খুলে গটগট করে হাঁটতে হাঁটতে ডানায়(Wing) চলে গেলেন এক ব্যক্তি! চক্ষু চড়কগাছ বাকি যাত্রীদের।

ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ২৪৭৮-এ সান দিয়েগো থেকে শিকাগো ফিরছিলেন ক্যালিফর্নিয়ার বাসিন্দা ৫৭ বছরের র‌্যান্ডি ফ্র্যাঙ্ক দাভিলাও( Randy Frank Davila)। শিকাগো বিমানবন্দরে বিমান অবতরণের পর  যাত্রীরা নিজেদের লাগেজ নিয়ে নামার অপেক্ষায়। আচমকা জরুরি দরজা খুলে সোজা হাঁটতে হাঁটতে ডানায় পৌঁছে যান ফ্র্যাঙ্ক। বিমান কিন্তু তখন পুরোপুরি থেমে যায় নি। কিন্তু অবলীলায় বিমানের ডানায় চলল এই ব্যক্তির পায়চারি। ঘটনা চাক্ষুষ হওয়ার পরই জরুরি ব্রেক কষে থামাতে হয় প্লেন। শিকাগো বিমানবন্দরে তখন হুলস্থুল কাণ্ড। র‌্যান্ডি ততক্ষণে ডানা থেকে লাফিয়ে নিচে নেমে পড়েছেন। পুলিশ ইতিমধ্যেই র‌্যান্ডিকে আটক করেছে বলেই খবর।

ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘অশনি’, বঙ্গেও চলবে দাপট

এ যেন এক অভাবনীয় ঘটনা। শিকাগো পুলিশের তরফ থেকে বিবৃতিতে  বলা হয়েছে , ওই ব্যক্তি বিমানের জরুরি দরজা খুলে চলন্ত বিমানের ডানায় পৌঁছে যান। তার পর লাফিয়ে নীচে নেমে আসেন। গ্রাউন্ড ক্রুরা তাঁকে আটক করেছেন।কিন্তু প্রশ্ন হঠাৎ কেন এমন  কাণ্ড কেন ঘটালেন ফ্র্যাঙ্ক? আমেরিকার এক শহর বা প্রদেশ থেকে অন্য প্রদেশ বা শহরে যাতায়াত করেন যাঁরা, তাঁদের একটি অংশ বলছেন, বিমান থামার পর নামার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়। মূল ফটকের সামনে ব্যাপক ভিড়ও থাকে। সময় ও ঠেলাঠেলা এড়াতেই র‌্যান্ডি জরুরি দরজা খোলার সিদ্ধান্ত নিতে পারেন।

তবে রেকর্ড বলছে আমেরিকার বিমানে এমন অদ্ভুতুড়ে ঘটনা নতুন নয়। কেবল গত বছরই অভদ্র ব্যবহারের কারণে সাড়ে পাঁচ হাজার মানুষকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। যেখানে কেউ মাঝ আকাশে বিমানের দরজা খুলে ফেলার চেষ্টা করেছেন ,কেউ আবার বিমানের মধ্যেই সহযাত্রীর সাথে খারাপ আচরণ করেছেন। এবার এই অদ্ভুতুড়ে ঘটনার তালিকায় যুক্ত হল আরও একটি নাম র‌্যান্ডি ফ্র্যাঙ্ক দাভিলাও( Randy Frank Davila)।



Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...