Saturday, April 4, 2026

অর্জুন চৌরাশিয়া রহস্যমৃত্যু: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নেই খুনের প্রমাণ

Date:

Share post:

অর্জুন চৌরাসিয়ার(Arjun Chourasia) রহস্য মৃত্যু খুন নাকি আত্মহত্যা? তা নিয়ে চাপানউতোর বেড়েই চলেছে। মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আদালতের নির্দেশ মেনে অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের পর শনিবার নিমতলা শ্মশানে সম্পন্ন হয়েছে শেষকৃত্য। এরইমাঝে ময়নাতদন্তের(Postmortem) প্রাথমিক রিপোর্টে খুনের(Murder) প্রমাণ নেই বলেই জানা যাচ্ছে। এমনকি দেহে কোনও ধ্বস্তাধস্তির চিহ্নও পাওয়া যায়নি বলে সূত্রের খবর।

শনিবার কম্যান্ড হাসপাতালের প্যাথোলজি ও ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক হেমন্ত ও চিকিৎসক জসবিন্দরের তত্ত্বাবধানেই চলে অর্জুনের দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া। সূত্রের খবর, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের প্রমাণ পাওয়া যায়নি। এমনকি দেহে কোনও ধ্বস্তাধস্তির চিহ্নও মেলেনি। প্রসঙ্গত, অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিল বিজেপি। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে এই মৃত্যুতে খুনের তত্ত্ব খাড়া করেছেন। দাবি উঠেছে সিবিআই তদন্তের। তবে এতকিছুর পর ময়না তদন্তের রিপোর্টে যদি খুনের প্রমাণ না পাওয়া যায় সেক্ষেত্রে নিশ্চিতভাবে অস্বস্তিতে পড়তে হবে বিজেপিকে। যদিও চুড়ান্ত রিপোর্ট আসার পরই খুন নাকি আত্মহত্যা সেবিসয়ে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন:নজর ২০২৪: সংগঠন জোরদার করতে এবার অসম সফরে অভিষেক

এদিকে অর্জুনের রহস্যমৃত্যুতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের বাড়ির সামনে ও চারপাশে আটটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যে পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে তাঁর দেহ উদ্ধার হয়, সেখানেও তদন্তে যান লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। দীর্ঘক্ষণ সেখানে নমুনা সংগ্রহ চলে। একটি ট্রাইপডে থ্রিডি স্ক্যানার বসিয়ে চলে নজরদারি। সন্দেহজনক কিছু রয়েছে কি না তা শনাক্ত করা হয়। কোয়ার্টারের বাইরের ছবির পাশাপাশি ভিতরে, যেখানে দেহটি উদ্ধার হয় সেখানকার ছবিও তোলা হয়। একই সঙ্গে কোয়ার্টারের অন্যান্য ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এক ঘর থেকে অন্য ঘরের দূরত্ব সমস্তটাই নোট নিয়েছেন তদন্তকারীরা। মোবাইলের কল লিস্ট ধরে খতিয়ে দেখা হচ্ছে সেদিন রাতে শেষ কার কার সঙ্গে তাঁর কথা হয়েছিল।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...