Saturday, April 4, 2026

KKR: ‘ক্রিকেটারদের ছন্দের অভাব, তাই এই ফলাফল’, লখনউয়ের বিরুদ্ধে ম‍্যাচ হেরে বললেন নাইট কোচ

Date:

Share post:

শনিবার লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে হেরে আইপিএলে ( IPL) প্লে-অফে যাওয়ার রাস্তা কার্যত শেষ কলকাতা নাইট রাইডার্সের (KKR)। আর এই হারের কার্যত হতাশ নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)। বলছেন ক্রিকেটারদের ছন্দের অভাবেই এই ফলাফল দেখত হল।

সাংবাদিক সম্মেলনে ম‍্যাকালাম বলেন,” যে দলগুলো পয়েন্ট তালিকায় উপরের দিকে রয়েছে, তাদের দিকে তাকালে দেখা যাবে ওদের অন্তত একজন ওপেনিং ব্যাটার সর্বাধিক রানের তালিকায় আছে। কিন্তু আমরা ওই জায়গায় কাউকে নিয়মিত খেলাতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ক্রিকেটার ছন্দে ছিল না। আমরা সেই ছন্দটাই খুঁজছি।”

শুধু ব‍্যাটার নয় বোলারদের পারফরম্যান্সও যে মনে দাঁগ কাটতে পারেনি, তা স্পষ্ট ম‍্যাকালামের কথায়। বিশেষ করে ভেঙ্কটেশের ফর্মে না থাকাটা দলের ওপর প্রভাব ফেলেছে বলে মনে করছেন নাইট কোচ। এই নিয়ে ম‍্যাকালাম বলেন,” এটা ওঁর দ্বিতীয় মরশুম। ভেঙ্কটেশের বিরুদ্ধে অন্য দলগুলি পড়াশোনা করেই নেমেছে। ওঁর কাছে সুযোগ রয়েছে উন্নতি করে ফিরে আসার। দারুণ প্রতিভা রয়েছে ওঁর মধ্যে। আমি আশাবাদী ও ঠিক ফিরে আসবে।”

আরও পড়ুন:Delhi Capitals: ফের করোনার থাবা দিল্লি শিবিরে, আক্রান্ত এক নেট বোলার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...