Saturday, June 27, 2026

কিশোরকে বাঁচাতে গিয়ে পরিত্যক্ত খনির জলে মর্মান্তিক মৃত্যু একই পরিবারের ৫ জনের

Date:

Share post:

গ্রামে জলের অভাব থাকায় পরিত্যক্ত খনির(Abandoned Mine) জমা জলে জামাকাপড় ধুতে গিয়েছিলেন দুই মহিলা এবং তিন কিশোর। সেই খনির জলে তলিয়ে গেলেন তাঁরা। জানা গেছে তাঁদের মধ্যে তিনজন একই পরিবারভুক্ত। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের(Maharashtra Thane) সন্দপ গ্রামে। ওই গ্রামের মহিলারা যখন কাপড় কাচতে ব্যস্ত ছিলেন ঠিক তখনই তাঁদের এক সন্তান পিছলে খনির জলে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে প্রথমে একজন ঝাঁপ দেন। কিন্তু তিনি তলিয়ে যাচ্ছেন দেখে বাকিরাও ঝাঁপ দেন।

দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ এবং উদ্ধারকারী  দল এসে পাঁচ জনের দেহ উদ্ধার করে। সূত্রের খবর মৃতদের মধ্যে দুই মহিলা, এক দুই কিশোর এবং এক কিশোরী রয়েছে। মৃতদের নাম— মীরা গায়কোয়াড় (৫৫), তাঁর পুত্রবধূ অপেক্ষা (৩০), মীরার নাতি ময়ূরেশ (১৫), মোক্ষ (১৩) এবং নীলেশ (১৫)। মীরা এবং অপেক্ষা যখন কাপড় কাচছিলেন সেই সময়  দুর্ঘটনাটি ঘটে। আচমকা ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় সন্দপ গ্রামের মানুষ শোকাহত।

আরও পড়ুন- হিমাচল প্রদেশ বিধানসভার মূল ফটকে খালিস্তানে পতাকা,পাঁচিলে খালিস্তানি স্লোগান,তদন্তে পুলিশ

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...