Friday, April 3, 2026

Priyanka-Nick: মেয়ের অন্নপ্রাশন? হঠাৎ ‘জামাই’ সাজে নিক জোনাস

Date:

Share post:

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)ও তাঁর স্বামীকে ঘিরে উন্মাদনা কম নয়। দেশি গার্লের বিদেশী বর বড়ই প্রিয় নিক- প্রিয়াঙ্কা (Nick-Priyanka) অনুরাগীদের।রবিবাসরীয় সকালে চমক দিলেন নিক। আকাশি কুর্তা-সাদা পাজামায় ‘জামাই’ সাজলেন নিক জোনাস (Nick Jonas)।

নিক-প্রিয়াঙ্কা (Nick-Priyanka)জুটি নেটিজেনদের বড় প্রিয়।তাঁদের দাম্পত্যে বহির্জগতের কোনও আঁচ পড়ে নি। সুখেই ঘর কন্যা করছেন তাঁরা। তাঁদের লস এঞ্জেলেসের ঘরে মিলেমিশে গিয়েছে ভারতীয় এবং মার্কিন পরম্পরা। রবিবার সকালে বিদেশী জামাই হঠাৎ চমকে দিলেন সবাইকে। আকাশি কুর্তা-সাদা পাজামায় ‘জামাই’ সাজলেন নিক জোনাস, কপালে আবার হোমের টিকা। সবাই বলছেন কেয়া বাত!

Tiger Census  : শেষ হল বাঘ সুমারি, উত্তরের জঙ্গলে বসানো হচ্ছে ক্যামেরা

রবিবাসরীয় সকালে ইনস্টাগ্রামে ছবিগুলি পোস্ট করেছেন পণ্ডিত মঞ্জু দত্ত, যিনি সদ্যই নিক- প্রিয়াঙ্কার বাড়িতে পুজো-পাঠ সেরেছেন। সেই দেখে সাড়া পড়ল এ দেশে। নিকের ভারতীয় সাজ দেখে মন্তব্যের বন্যা। সবাই বললেন, ‘জামাইবাবুকে যে অসাধারণ লাগছে!’ কিন্তু কী উপলক্ষে তারকা-দম্পতির বাড়িতে পুজো-পাঠ হচ্ছে তা জানা যায়নি, তবে আন্দাজের নজর অন্নপ্রাশনের দিকে। অনেকেই বলছেন মেয়ের জন্ম উপলক্ষেই হয়তো যজ্ঞ! আবার কেউ ভাবলেন অন্নপ্রাশন। যদিও এখনও অবধি মেয়ের ছবি প্রকাশ্যে আনেনি জোনাস পরিবার।



Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...