Friday, April 3, 2026

হিন্দু মন্দির ছিল তাজমহল! পরীক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ বিজেপি নেতা

Date:

Share post:

তাজমহল(Tajmahal) এককালে হিন্দু মন্দির(Hindu temple) ছিল। দীর্ঘদিন ধরে এই দাবিতে সরব হয়েছে বিজেপি(BJP) ও হিন্দু সংগঠনগুলি। এবার তাজমহল নিয়ে পরীক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ হলেন বিজেপি নেতা। তাঁর দাবি, তাজমহলের ভিতরে ২০ টি ঘর রয়েছে, যেখানে হিন্দু দেবদেবীর বহু মূর্তি এবং সনাতন ধর্মের একাধিক নির্দশন রয়েছে। অই ২০ টি ঘর খুলে পরীক্ষা করার দাবিতেই আদালতের দ্বারস্থ হয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা রজনীশ সিং(Rajnish singh)।

সম্প্রতি এ বিষয়ে এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে পিটিশন দায়ের করে রজনীশের দাবি, তাজমহলের ভিতরে ২০ টি তালাবন্ধ ঘর রয়েছে। সেখানে প্রচুর হিন্দু দেবদেবীর মূর্তি এবং সনাতন ধর্মের নিদর্শন লুকিয়ে রাখা আছে। ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’কে (ASI) দিকে এই ঘরগুলি খুলে পরীক্ষা করার নির্দেশ দিক আদালত। তাহলেই সত্যিটা প্রকাশ্যে আসবে। ওই বিজেপি নেতা আরও দাবি করেছেন, তাজমহলের ওই ২০টি ঘরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। মনে হয় ওখানে হিন্দু দেবদেবীদের মূর্তি রয়েছে। যদি ওখানে তা পাওয়া যায় তবে সমস্ত বিতর্কের অবসান ঘটবে। শুধু তাই নয়, আদালতের কাছে তিনি আবেদন জানিয়েছেন, আদালত যাতে রাজ্যসরকারকেও কমিটি গঠন করার নির্দেশ দেয়, যাতে ওই বন্ধ ঘরগুলির রহস্য দূর হয়।




Related articles

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...