Wednesday, June 24, 2026

মাটির বাড়ি ছেড়ে এবার লক্ষাধিক টাকার বাড়িতে  ‘বাদাম কাকু’, ভাইরাল হল বাড়ির ভিডিও 

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ‘কাঁচা বাদাম’ গানের জনপ্রিয়তা কারো অজানা নয়। তুমুল ভাইরাল(Viral) ‘কাঁচা বাদামের’ অগুন্তি রিলস। গানের স্রষ্ঠা নাম কে না জানেন বীরভূমের(Birbhum) বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের(Bhuban Badyakar) নাম এই মূহুর্তে গোটা দুনিয়ার নেট নাগরিকদের মুখে মুখে। সূদুর আফ্রিকার শিল্পীও তার গানের তালে তাল মিলিয়ে নেচে উঠৈছেন।এবার বিখ্যাত হল তাঁর লক্ষাধিক টাকার বাড়িটি। ভাইরাল হল সেই বাড়ির ভিডিও। এতদিন অবধি ভুবন বাদ্যকর থাকতেন বীরভূমে একচালা টালির ঘরে।সম্প্রতি জানা গেল পাশেই একটা দোতলা বাড়ি বানাচ্ছেন তিনি।আবার একজন জনপ্রিয় ইন্টিরিয়র ডিজাইনার তাঁর সেই বাড়িকে সাজিয়ে দেবেন বলে উদ্যোগী হয়েছেন।

প্রসঙ্গত ‘কাঁচা বাদাম’ গানে জন্য ভুবন বাদ্যকর প্রশাসনের কাছ থেকে পেয়েছেন সম্বর্ধনা।এক ইউটিউব চ্যানেলের সঙ্গে হয়েছে লক্ষাধিক টাকার চুক্তি। মুম্বই গিয়ে নিজের গানও রেকর্ডিং সেরে এসছেন। ইতিমধ্যেই তাকে দেখতে পাওয়া যাচ্ছে টেলিভিশনের বিভিন্ন নামী রিয়্যালিটি শোয়ে।বাংলাদেশের ভাইরাল গায়ক হিরো আলমের সঙ্গেও জুটি বাঁধতে দেখা গেছে তাঁকে। তাঁর এই ক্রম উন্নতির প্রতিনিয়ত সাক্ষী নেটিজেনরা। ভুবন বাদ্যকরের প্রতিটা কর্মকান্ডই মূহুর্মূহু ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিন এক ইউটিউব চ্যানেলের মুখোমুখি হয়ে এই ভাইরাল গায়ক জানিয়েছেন মানুষের ভালোবাসা ও তাদের সমর্থন পেয়েছেন তিনি। যে কারণে উন্নতি করতে সক্ষম হয়েছেন।

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...