Thursday, June 25, 2026

দেশে শিকড় ছড়াচ্ছে ডি-কোম্পানি: মুম্বইয়ে তল্লাশি NIA-এর, গ্রেফতার ছোটা শাকিলের শালা

Date:

Share post:

বিদেশে বসেই ভারতে ফের আন্ডারওয়ার্ল্ডের(Under World) শিকড় মজবুত করতে শুরু করেছে ডি-কোম্পানি(D Company)। আত্মীয়-ঘনিষ্ঠদের দিয়ে তোলা হচ্ছে কোটি কোটি টাকা। যে টাকা হাওলার মাধ্যমে পৌঁছে যাচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনগুলির হাতে। সোমবার আইএসআইয়ের ছত্রছায়ায় থাকা দাউদ ইব্রাহিমের(Dawood Ibrahim) সঙ্গীদের খোঁজে মুম্বইয়ের ২০টি জায়গায় তল্লাশি অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ(NIA)।

জানা গিয়েছে, সোমবার মুম্বইয়ের সান্টাক্রুজ, নাগপদ, পরেল ও মালাড-সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়েছে। তল্লাশি চলাকালীন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সেলিম ফ্রুট নামের এক ব্যক্তিকে মুম্বইয়ের বাড়ি থকে গ্রেফতার করেন গোয়েন্দারা। জানা গিয়েছে এই সেলিম দাউদ সহযোগী ছোটা শাকিলের শালা সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। জারি রয়েছে তল্লাশি অভিযান।

আরও পড়ুন:প্রতিবন্ধী শিশু-সহ পরিবারকে বিমানে উঠতে বাধা, ইন্ডিগোর কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় মন্ত্রীর

উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের পর দেশ ছাড়ে দাউদ ইব্রাহিম। এরপর বিদেশ থেকেই আত্মীয় ঘনিষ্ঠদের সাহায্যে অন্ধকার দুনিয়ার রাশ সামলানো শুরু করে সে। পাশাপাশি পাক গুপ্তচর সংস্থা আইএসআইইয়ের ছত্রছায়ায় চলে আসে দাউদ। যদিও দাউদের বিরুদ্ধে পদক্ষেপ করতে কোনও কসুর করেনি ভারত। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও ইউএপিএ আইনে মামলা রুজু করা হয়েছে। একইসঙ্গে, দাউদের ভাই হাজী আনিস ওরফে আনিস ইব্রাহিম শেখ, ছোটা শকিল, জাভেদ পটেল ওরফে জাভেদ চিকনা, ইব্রাহিম মুস্তাক আবদুল রাজ্জাক মেমন ওরফে টাইগার মেমনর বিরুদ্ধেও একই ধারায় মামলা করা হয়েছে।




Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...