Wednesday, June 24, 2026

বুলজোডার নিয়ে উচ্ছেদ অভিযান, পাল্টা অবস্থান-বিক্ষোভে উত্তপ্ত শাহিনবাগ

Date:

Share post:

দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (SDMC) উচ্ছেদ অভিযান ঘিরে ফের উত্তপ্ত শাহিনবাগ। বেআইনি বাড়ি ভাঙতে সোমবার, বুলডোজার নিয়ে হাজির হন দিল্লি (Delhi) মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা। বাধা দিয়ে প্রতিবাদে অবস্থানে বসেন বাসিন্দারা। শামিল হন স্থানীয় আম আদমি পার্টির বিধায়ক আমানতউল্লাহ খান। ঘটনাস্থলে রয়েছেন কংগ্রেস কর্মীরাও। বুলডোজার ও জেসিবি (JCB) মেশিনের পথ আটকে তাঁরাও ধরনায় বসেছেন। এলাকায় কোনও বেআইনি নির্মাণ নেই বলে দাবি স্থানীয়দের। ফলে উচ্ছেদ অভিযান ঘিরে সকাল থেকে শাহিনবাগের উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

বেআইনি বাড়ি ভেঙে সরকারি জমি পুনরুদ্ধার করার জন্য দশ দিনের কর্মসূচি গ্রহণ করেছে এসডিএমসি। তবে, শাহিনবাগের কাছেই কালিন্দি কুঞ্জ-জামিয়া নগর ও শ্রীনিবাসপুরীতে উচ্ছেদ অভিযান আপাতত বাতিল করেছে প্রশাসন। কারণ তাদের কাছে পর্যাপ্ত পুলিশ বাহিনী নেই।

এর আগে উত্তর দিল্লি পুরনিগম জাহাঙ্গিরপুরীতে এই ধরনের অভিযান ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। রাজনৈতিক রং লাগে আন্দোলনে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে সেই উচ্ছেদ অভিযানের উপর স্থগিতাদেশ জারি হয়েছে। ২০১৯ শেষ থেকে ২০২০-র করোনাকালের আগেই শাহিনবাগের রাস্তাই CAA বিরোধী আন্দোলন চলে। রাস্তার আটকে চলে অবস্থান বিক্ষোভ। তা নিয়েও বিস্তর জলঘোলা হয়। শেষে করোনার কারণে সেই আন্দোলন তুলতে বাধ্য হন বিক্ষোভকারীরা। এবার সেখানেই বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে এলাকা উত্তপ্ত।

 

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...