Wednesday, June 24, 2026

CSK: প্লে-অফ নয় ম‍্যাচ বাই ম‍্যাচ পরিকল্পনা মাহির

Date:

Share post:

রবিবার রাতে দিল্লি ক‍্যাপিটালসের ( Delhi Capitals) বিরুদ্ধে ৯১ রানে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । এই জয়ের ফলে এখনও অঙ্কের হিসাবে প্লে-অফের রাস্তা খোলা আছে মহেন্দ্র সিং ধোনির ( MS Dhoni) দলের। যদিও প্লে-অফ নিয়ে ভাবতে নারাজ মাহি। বরং ম‍্যাচ বাই ম‍্যাচ ভাবতে চান ক‍্যাপ্টেন কুল।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে ধোনি বলেন,” একটি করে ম্যাচ ধরে এগাব। আমি অঙ্ক খুব একটা ভাল পারি না। স্কুলেও অঙ্কে ভাল ছিলাম না। কে জিতলে, কে হারলে আমরা প্লে-অফে পৌঁছতে পারব তা এখন থেকে ভাবতে বসলে নিজেদের উপরেই বেশি চাপ নিয়ে ফেলব। তাই একটি করে ম্যাচের পরিকল্পনা করব। তারপর তা মাঠে করে দেখানোর চেষ্টা করব।”

এর পাশাপাশি মাহি আরও বলেন,” যদি আমরা প্লে-অফে যেতে পারি তা হলে খুব খুশি হব। অবশ্য না যেতে পারলেও এখানেই পৃথিবী শেষ হয়ে যাচ্ছে না। দিল্লির বিরুদ্ধে ব্যাটার, বোলার, ফিল্ডার সবাই ভাল খেলেছে। যদি আমরা কয়েক ম্যাচ আগে থেকে এভাবে জিততে পারতাম তা হলে খুব ভাল হত। অবশ্য হতাশ হয়ে লাভ নেই। বাকি তিন ম্যাচেও এই খেলাটাই খেলার চেষ্টা করব।”

আরও পড়ুন:Himashree Roy: রাজ‍্য অ‍্যাথলেটিক্স মিটে মহিলাদের ১০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়লেন হিমাশ্রী রায়

 

 

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...