Wednesday, June 24, 2026

Himashree Roy: রাজ‍্য অ‍্যাথলেটিক্স মিটে মহিলাদের ১০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়লেন হিমাশ্রী রায়

Date:

Share post:

রবিবার রাজ‍্য অ‍্যাথলেটিক্স মিটে মহিলাদের ১০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়লেন হিমাশ্রী রায় (Himashree Roy)। রবিবার ভেঙে দিলেন তাঁরই পুরোনো রেকর্ড। হিমাশ্রী নিজের রেকর্ড (১১.৬ সেকেন্ড) ভেঙে গড়লেন নতুন রেকর্ড (১১.৩ সেকেন্ড)। জিতলেন সোনা। তবে সোনা জিতলেও মন খারাপ হিমাশ্রীর।

জলপাইগুড়ির মেয়ে হিমাশ্রী  বললেন,” যখনই একটা লক্ষ‍্য নিয়ে এগোতে চাইছি ঠিক তখনই কিছু অঘটন ঘটছে। ২০২১ অলিম্পিক্সের জন‍্য একটা ট্রায়াল হওয়ার কথা ছিল। তার জন‍্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সেই ট্রায়াল বাতিল হল। আবার এবারের এশিয়ান গেমসের জন‍্য তৈরি হচ্ছিলাম সেটাও স্থগিত হয়ে গেল। গত দুটি বছর আমার নষ্ট হয়ে গেল। এরপরও মন ভাল থাকে? তবুও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পদক আনতে আগামী বছর এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছি।”

এদিকে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন সফিকুল মন্ডল। তিনি সময় নেন ১০.৫ সেকেন্ড। রবিবার রাজ‍্য মিটে দলগত ভাবে প্রথম হয়েছে ইস্টবেঙ্গল। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মোহনবাগান ও উত্তর ২৪ পরগনা।রাজ‍্যমিটের শেষদিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুন:DHFC: সোমবার থেকে প্রস্তুতি শুরু অভিষেকের ক্লাবের, দলের গোলকিপার কোচ হলেন অভ্র

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...