Wednesday, June 24, 2026

বন্ধুর বাড়িতে নিমন্ত্রণে গিয়ে তাদের হাতেই মার খেয়ে মৃত্যু প্রৌঢ়ের

Date:

Share post:

বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ উপলক্ষে একজোট হয়েছিলেন ৩ প্রৌঢ়। কিন্তু তিন বন্ধু কোনও এক কারণে হাতাহাতিতে জড়িয়ে পড়েন । দুই বন্ধুর মারে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। মৃতের নাম বলিন্দর। তিনি মহেন্দ্র ব্যানার্জি স্ট্রিটের বাসিন্দা । অন্য দুই বন্ধুর নাম মুকেশ সাউ, দিলীপ সাউ।

পুলিশ জানিয়েছে, গত ৫ তারিখ বেহালার পর্ণশ্রীতে ৩ বন্ধুর নিমন্ত্রণ ছিল। বলিন্দরের পরিবারের অভিযোগ অপর দুই বন্ধু মুকেশ সাউ ও দিলীপ সাউ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে । জানা গিয়েছে মারামারির পর দুই বন্ধু মিলে বলিন্দরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে গত ৭ তারিখ তার মৃত্যু হয় । বলিন্দরের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। তবে ওই দুই বন্ধু এখনো পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...