Friday, April 3, 2026

সরকারের বৈষম্যের প্রতিবাদ, গুজরাতে ৬০০ মৎস্যজীবী স্বেচ্ছামৃত্যুর অনুমতি চান

Date:

Share post:

গুজরাতের বিজেপি সরকারের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন ৬০০ মৎস্যজীবী। গুজরাতের পোরবন্দরের গোসাবারা জলাভূমির মৎস্যজীবীরা এই আবেদন জানিয়েছেন। এই ঘটনায় রীতিমতো সাড়া পড়ে গিয়েছে দেশজুড়ে । খেতে না পেয়ে ৬০০ মৎস্যজীবীর এভাবে স্বেচ্ছামৃত্যুর আবেদনের ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। মৎস্যজীবীদের সংগঠনের নেতা আল্লারাখা ইসমাইল ভাই থিম্মার গুজরাত হাই কোর্টে সকলের হয়ে এই আবেদন জানিয়েছেন।

আদালতে একই আবেদন জানিয়েছে, গোসাবারা মুসলিম ফিশারমেনস সোসাইটিরও। ওই সংগঠনের অভিযোগ, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মৎস্যজীবীরা সরকারের বঞ্চনা ও উপেক্ষার শিকার হচ্ছেন। ওই বিশেষ সম্প্রদায়ের মৎস্যজীবীদের কোনও রকম সরকারি সহায়তা দেওয়া হচ্ছে না। নানা ভাবে তাদের হেনস্থা করা হচ্ছে।  মৎস্যজীবীদের আইনজীবী ধর্মেশ গুর্জার আরো স্পষ্ট করে বলেছেন। তিনি জানিয়েছেন রাজ্য সরকার বেছে বেছে হিন্দু মৎস্যজীবীদের সব রকম সহায়তা দিচ্ছে । সরকারি প্রকল্পের যা কিছু সুবিধা হিন্দু মৎস্যজীবীরা পাচ্ছে। কিন্তু সেই একই সমস্যায় ভুগতে থাকা মুসলিম মৎস্যজীবীদের জন্য কোনো সুবিধা এবং সাহায্য নেই। আর দীর্ঘদিন ধরেই এই ঘটনা ঘটে চলেছে। শুধু তাই নয় ২০১৬ সাল থেকে গোসাবারা বন্দরে মুসলিম মৎস্যজীবীদের নৌকো চলাচল বন্ধ করা দেওয়া হয়েছে। কিন্তু তার জন্য কোনো কারণ দেখানো হয়নি।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...