Monday, June 8, 2026

নদিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, গ্রেফতার ১

Date:

Share post:

ফের কাজ সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ নদিয়ার এক তৃণমূল কর্মী।  রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহে। গুরুতর অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তৃণমূল কর্মীর নাম নারায়ণ দে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:বিশিষ্ট শিল্পপতি এস কে রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর


জানা গেছে, রবিবার কাজ থেকে বাড়ি ফেরার পথে আচমকা তাঁর বাড়ির ঠিক সামনেই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। গলায় গুলি লাগে ওই তৃণমূল কর্মীর। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপরই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায়  কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এরপর সেখান থেকে রাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...