Monday, June 8, 2026

বিশিষ্ট শিল্পপতি এস কে রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত পদ্মশ্রী এস কে রায়। মৃত্যুকালে বিশিষ্ট বাঙালি শিল্পোদ্যোগীর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি পিয়ারলেস গ্রুপেরও কর্ণধার ছিলেন। রবিবার রাতে তাঁর মৃত্যুর খবরে শিল্পমহলে নেমে আসে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



আরও পড়ুন:সাড়ম্বরে পালিত হচ্ছে ২৫শে বৈশাখ




বিশিষ্ট শিল্পপতির মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “বিশিষ্ট শিল্পপতি সুনীলকান্তি রায় (এস কে রায়)-এর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।  তিনি গতরাতে কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৮ বছর। দেশের অগ্রগণ্য বাণিজ্যপ্রতিষ্ঠান পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস কে রায় ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর ডিরেক্টর বোর্ডের সদস্য ছিলেন। তিনি আর্থিক, বিমা,স্বাস্থ্য, হোটেল, আবাসন, অটোমোবাইল, সিকিউরিটিজ ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন। বিভিন্ন সমাজ- কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন।  তাঁর প্রয়াণে শিল্প ও বাণিজ্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুনীলকান্তি রায়ের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

Related articles

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...