Saturday, April 4, 2026

কাব্য চর্চায় নিরলস সাধনা: ‘কবিতা বিতান’-এর জন্য বাংলা আকাদেমি পুরস্কার মমতাকে

Date:

Share post:

এই বছর থেকে প্রথম চালু হল বাংলা আকাদেমির (Bangla Academy) নামাঙ্কিত ‘রিট্রিভার্সিপ’ পুরস্কার(Award)। সেই বিভাগে ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য পুরস্কারটি পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাহিত্যে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পান তিনি। কবিতার বুনোটে সময়কে ধরে রাখেন মমতা। কখনও বা তাঁর কলমের ডগায় শাণিত ভাষায় সৃষ্ট হয় সমাজের প্রতিবাদী রূপ, কখনও বা পরমা প্রকৃতি, কখনও দেশকাল, বা যুব সম্প্রদায়, কখনও বা হাস্যরস। প্রতিমূহুর্তেই তিনি কবি এবং শিল্পী। আগুন ঝরে বাংলার অগ্নিকন্যার কলমে। তাঁর কবিতা পুরস্কারের মুখাপেক্ষী নয় তবু তাঁর সাহিত্য কীর্তিকে সম্মানিত করলেন বাংলা আকাদেমি। বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিকদের সঙ্গে পরামর্শ করে মুখ্যমন্ত্রীকে তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে আয়োজিত কবিগুরুর স্মরণে ‘কবি প্রণাম’ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তথা বাংলা আকাদেমির চেয়ারম্যান ব্রাত্য বসু বলেন, ‘‘সমাজের অন্যান্য ক্ষেত্রে কাজের পাশাপাশি যাঁরা নিরলস সাহিত্য সাধনা তথা সারস্বত সাধনা করে চলেছেন, তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা আকাদেমি। প্রথম বছর বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিকের মতামত নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থকে মাথায় রেখে সার্বিক ভাবে তাঁর সাহিত্য কীর্তির জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন:সঙ্কটে শ্রীলঙ্কা: প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মহিন্দা রাজাপক্ষে

মুখ্যমন্ত্রী নিজে ওই পুরস্কার গ্রহণ করেননি। ব্রাত্য মুখ্যমন্ত্রীকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করার সময় তথ্য ও সংস্কৃতি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, মুখ্যমন্ত্রীর তরফে এই পুরস্কার গ্রহণ করবেন ব্রাত্য। মুখ্যমন্ত্রীর তরফে এই পুরস্কার গ্রহণ করেন শিক্ষামন্ত্রী।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...