Friday, April 3, 2026

বড়সড় সাফল্য পেল এসটিএফ, গ্রেফতার কেএলও জঙ্গি

Date:

Share post:

ফের সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। রবিবার গভীর রাতে এসটিএফের জালে গ্রেফতার হল আরও এক কেএলও(KLO) জঙ্গি। সোমবার তাঁকে আদালতে তোলা হবে বলে জানান হয়েছে।

আরও পড়ুন:সরকারের বৈষম্যের প্রতিবাদ, গুজরাতে ৬০০ মৎস্যজীবী স্বেচ্ছামৃত্যুর অনুমতি চান


গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে কোচবিহারে হানা দেয় এসটিএফ। সেখান থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ধনকুমার বর্মনকে গ্রেফতার করা হয়। ধৃতের বয়স ২৬ বছর। তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এসটিএফ।


প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে খবর পেয়ে শিলিগুড়ির একাধিক জায়গায় অভিযান চালায় এসটিএফ। সেখান থেকে কেএলও জঙ্গি সন্দেহে অবিনাশ রায় নামে একজনকে গ্রেফতার করে তারা। জানা গেছে, জঙ্গি সংগঠনের জন্য টাকা তুলত অবিনাশ। সেই কারণেই শিলিগুড়িতে গিয়েছিল সে। সেখানেই এসটিএফের হাতে ধরা পড়ে। ধৃত যুবক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশের বিষয়টি ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা।


এরপর অবিনাশকে টানা জিজ্ঞাসাবাদের পর মৃণাল বর্মনের খোঁজ পায় এসটিএফ। এরপর জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা দুষ্কৃতীকে  জেরা করে আরও সাফল্য পেল STF। এবার কোচবিহার থেকে গ্রেফতার আরও এক জঙ্গি।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...