Tuesday, June 23, 2026

১০০ দিন পর মা-মেয়ের মিলন, মাতৃদিবসে ঘরে ফিরল প্রিয়াঙ্কা-কন্যা

Date:

Share post:

টানা ১০০ দিন পর মাতৃদিবসেই(Mothers Day) মেয়েকে ঘরে নিয়ে এলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।বাড়ি ফিরেই মেয়ের প্রথম ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।সেই আবেগঘন অনুভূতি ভাগ করে নিলেন নেটিজেনদের সঙ্গে।গত ১৫ জানুয়ারি সান দিয়েগোয় সারোগেসি পদ্ধতিতে ভূমিষ্ঠ হয়েছে প্রিয়াঙ্কা ও নিকের কন্যা সন্তান মালতি মেরি চোপড়া জোনাস(Malti Marry Chopra Jonas। এই নামই রেখেছেন নিক দম্পতি তাঁদের মেয়ের।সেই সুখবরও তিনি নিজেই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। সময়ের আগে শিশুটির জন্ম হওয়ার ফলে তাকে হাসপাতালে নবজাতকদের ICU তে রাখতে হয়েছিল।তারপর তাকে বাড়িতে এনে পোস্ট দিয়ে জানালেন তিনি।

যে ছবিটি প্রিয়াঙ্কা পোস্ট করেছেন তাতে মেয়েকে বুকে জড়িয়ে ধরে রয়েছেন অভিনেত্রী। পাশে রয়েছেন স্বামী নিক জোনাস (Nick Jonas)। মেয়ের মুখ এখনই প্রকাশ্যে আনছেন না ছবিতে বোঝাই যাচ্ছে। ছবিটি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী লেখেন, “মাতৃদিবসের অবসরে এটা জানাতেই হচ্ছে কতটা টানাপোড়েনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। আরও অনেককে এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, যা এতদিনে আমরা জানতে পারলাম। ১০০ দিন নবজাতকদের ICU-তে কাটিয়ে অবশেষে আমাদের ছোট্ট মেয়েটা বাড়ি এল।”

মেয়ের বাড়িতে আসার পর অত্যন্ত খুশি প্রিয়াঙ্কা ডাক্তার ও নার্সদের ধন্যবাদ জানান। আর লেখেন “আমাদের জীবনের পরবর্তী অধ্যায় শুরু হল।”

আরও পড়ুন:বড়সড় সাফল্য পেল এসটিএফ, গ্রেফতার কেএলও জঙ্গি

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...