Saturday, April 4, 2026

বিজেপি সরকার, আর নেই দরকার : স্লোগান উঠল গেরুয়া শিবিরেই

Date:

Share post:

এবার দলের মধ্যেই দল বিরোধী স্লোগান। গেরুয়া শিবিরের কট্টর সমর্থকরাই স্লোগান তুললেন বিজেপি সরকার, আর নেই দরকার ‘ । অবিশ্বাস্য হলেও এই ঘটনা সত্যিই ঘটেছে । গেরুয়া শিবিরের দুর্গাপুর সংগঠনের এইকাণ্ড দেখে হতবাক সকলে। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইয়ের নেতৃত্বে দুর্গাপুর থানায় একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় গেরুয়া শিবির। বিক্ষোভ চলাকালীন হঠাৎই দলের প্রায় ২০ থেকে ২৫ জন ‘বিজেপি সরকার, আর নেই দরকার’ বলে স্লোগান দিতে থাকেন। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান উপস্থিত বাকি কর্মী সমর্থকরাও। বিজেপি নেতা কর্মীদের এই আচরণ সম্পর্কে বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইকে প্রশ্ন করা হলে তিনি শাক দিয়ে মাছ ঢাকার আপ্রাণ চেষ্টা করতে থাকেন। তাঁর যুক্তি, কর্মীরা ভুল করে ওই শ্লোগান দিয়ে ফেলেছেন। লক্ষ্ণণ বাবুর এই যুক্তিকে অসার এবং হাস্যকর করে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল নেতা এবং দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল। তিনি বলেন, ‘মুখ ফস্কে বলে ফেললে তা হয়তো একবার শোনা যেত। কিন্তু যা শোনা গেল তাতে স্পষ্ট বোঝাই যাচ্ছে, কেন্দ্রের মোদি সরকারের লাগামহীন স্বৈরাচারের বিরুদ্ধে এভাবেই জেহাদ ঘোষণা করতে চাইছেন খোদ তাঁর দলেরই নেতা কর্মীদের একটা বড় অংশ। না হলে প্রায় দেড় দু মিনিট ধরে ওই একই শ্লোগান তাঁরা দেবেন কেন ? আসলে বিজেপি কর্মীরা যেটা বলে ফেলেছেন, সেটাই তাঁদের মনের কথা।কারণ তাঁদেরও তো রান্নার গ্যাস থেকে পেট্রল, ডিজেল, সর্ষের তেল সবই কিনতে গিয়ে চোখের জল পড়ছে। তাই মনে মনে নরেন্দ্র মোদি সরকারের পতন কামনা করার শব্দগুলোই স্লোগান হয়ে রাজনৈতিক কর্মসূচিতে ঝরে পড়েছে ‘। বিজেপি কর্মীদের এমন আচরণে এখন আক্ষরিক অর্থেই চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। সবাই ঘটনার দায় ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টা করে চলেছেন।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...