Saturday, April 4, 2026

রাষ্ট্রদ্রোহ আইন খতিয়ে দেখা হবে: শীর্ষ আদালতে হলফনামা কেন্দ্রের

Date:

Share post:

ভারতীয় দণ্ডবিধি ১২৪-এ (বিদ্রোহ) ধারার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রিটিশ আমলে তৈরি রাষ্ট্রদ্রোহ আইনের (Sedition Law) আজকের ভারতে যৌক্তিকতা কী? জানতে শীর্ষ আদালতে (Supreme Court) বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। মামলার শুনানিতে সোমবার, আদালতে হলফনামা দিয়ে কেন্দ্র জানায়, ভারতীয় দণ্ডবিধি ১২৪-এ (বিদ্রোহ) ধারার পুনর্বিবেচনা ও পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে- রাষ্ট্রদ্রোহ আইনের কিছু অংশ পরীক্ষা ও পুনর্বিবেচনা করা হবে। তবে আইন সংশোধন করা করার বিষয়ে কিছু জানায়নি কেন্দ্র। হলফনামাতে বলা হয়েছে, পুরনো ঔপনিবেশিক আইনগুলি বাতিল করতে চায় কেন্দ্রীয় সরকার। ব্রিটিশ সাম্রাজ্যের বোঝা ঝেড়ে ফেলতে চাইছে সরকার। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে কেন্দ্র বদ্ধপরিকর বলেও জানানো হয়েছে। মামলার ফের শুনানি ১০ মে অর্থাৎ মঙ্গলবার।

আরও পড়ুন- ডলারের তুলনায় ফের পড়ল টাকার দাম, আরও বাড়তে পারে মুদ্রাস্ফীতি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...