Friday, June 26, 2026

আবেগতাড়িত বার্তায় টেস্টকে বিদায় রোহিত শর্মার

Date:

Share post:

আইপিএলের মাঝেই বিরাট ঘোষণা রোহিত শর্মার(Rohit Sharma)। টেস্ট ফর্ম্যাট(Test Cricket) থেকে অবসরের ঘোষণা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে একদিনের ক্রিকেটে নিজের খেলা চালিয়ে যাবেন রোহিত। আইপিএলের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ দিয়েই শুরু হবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু। তাঁর আগেই টেস্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

বুধবার সোশ্যাল মিডিয়াতেই নিজের অবসরের কথা জানিয়েছেন দ্য হিটম্যান। ইংল্যান্ড সিরিজে রোহিত(Rohit Sharma) খেলবেন কী খেলবেন না তা নিয়েই একটা জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে। নিজেই এবার সেই জল্পনার অবসান ঘটালেন রোহিত শর্মা। বর্ডার গাভাসকর ট্রফিতেই শেষবার টেস্টের মঞ্চে নেমেছিলেন রোহিত। টি টোয়েন্টির পর এবার টেস্টেও প্রাক্তন ক্রিকেটারদের তালিরায় চলে গেলেন হিটম্যান।

সোশ্যাল মিডিয়াতে রোহিত শর্মা(Rohit Sharma) জানিয়েছেন, “আমি সকলকে জানাতে চাই যে টেস্ট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সিতেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার কাছেই সত্যিই একটা গর্বের। এক বছর ধরে আমাকে সমর্থন করা এবং ভালোবাসার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ”।

ভারতীয় দলের হয়ে ৬৭টি টেস্ট ক্রিকেট খেলেছেন রোহিত শর্মা। সেখানে তাঁর ঝুলিতে রান রয়েছে ৪০৩১। তাঁর এই রানের মধ্যে সেঞ্চু ইনিংস রয়েছে ১২টি এবং অর্ধশতরান রয়েছে ১৮টি। অবশেষে টেস্ট থেকে বিদায়ের সিদ্ধান্তটা নিয়েই ফেললেন তিনি।

টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই সেই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। এবার টেস্ট থেকেও বিদায় নিলেন তিনি। সম্প্রতি টেস্ট ফর্ম্যাটে সেভাবে রান পাচ্ছিলেন না। বর্ডার গাভাসকর ট্রফিতেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। আসন্ন ইংল্যান্ড সিরিজেও তাঁর দলে থাকা নিয়ে একটা জল্পনা চলছিল। হয়ত সেটা আঁচও করতে পেরেছিলেন রোহিত শর্মা। সেই কারণেই তো এবার অবসরটা নিয়ে ফেললেন তিনি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...