Wednesday, June 24, 2026

কথায় -কবিতায়-গানে মৌ রায়চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

Date:

Share post:

৭ মে, ২০২৪ মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যু হয় টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর কো চেয়ারপারসন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গভর্নিং বডি সদস্য, আজকাল দৈনিকের ডিরেক্টর মৌ রায়চৌধুরীর (Mou Ray Chowdhury)। দেখতে দেখতে পেরিয়ে গেল একটা বছর। বুধবার, সত্যম-জায়ার মৃত্যুবার্ষিকী পালিত হল। স্মৃতিচারণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, বেচারাম মান্না, সাংসদ পার্থ ভৌমিক, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান সব্যসাচী দত্ত, অদিতি মুন্সি, প্রদীপ ভট্টাচার্য, রবীন দেব, আলাপন বন্দ্যোপাধ্যায়, সমিত রায়, ইমন চক্রবর্তী-সহ সাহিত্য ও সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। কথায়, গানে, কবিতায়- মৌয়ের টুকরো টুকরো স্মৃতিচারণ করেন বিশিষ্টরা।

গান, কবিতা, লেখা সবকিছুতেই পারদর্শী ছিলেন সত্যম রায়চৌধুরীর স্ত্রী মৌ। তাঁর হাসিখুশি প্রাণবন্ত উজ্জ্বল উপস্থিতির কথা এখনও সবার মুখে মুখে। এদিন মনোজ্ঞ অনুষ্ঠানে SNU-র ছাত্রীরা তাঁদের প্রিয় ‘মৌ ম্যাডামের’ স্মৃতির উদ্দেশ্যে প্রদীপ জ্বেলে গাইলেন “আগুনের পরশমণি”।

স্মৃতিচারণা করেন শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষ্ণা চক্রবর্তী, ব্রততী বন্দ্যোপাধ্যায়। ছিলেন SNU-র উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। সেতার বাদক দেবজ্যোতি ঘোষ, শিল্পোদ্যোগী ও সাহিত্য অনুরাগী সমর নাগ, সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শ্যামল সেন, প্রচেৎ গুপ্ত, অভিনেতা টোটা রায়চৌধুরী।

ব্রততী বন্দ্যোপাধ্যায় কবিতায়, ইমন চক্রবর্তী, অদিতি মুন্সি কথায় স্মরণ করেন মৌ রায়চৌধুরীকে। রবীন্দ্রনাথ অনুরাগী মৌয়ের মৃত্যুবার্ষিকীতে রবি ঠাকুরের গান ছিল অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত।

আরও পড়ুন – পেহেলগাম হামলার উৎসে পৌঁছাতে কাশ্মীরের পর্যটক – স্থানীয়দের কাছে সাহায্যের আবেদন এনআইএ-র

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...