Friday, June 26, 2026

চৌকাঠ পেরোনোর অধিকার নেই দেশের ৪৪ শতাংশ মহিলার: দাবি কেন্দ্রের রিপোর্টে

Date:

Share post:

সেই স্বাধীনতার পর থেকেই দেশের মহিলাদের অগ্রগতির লক্ষ্যে উদ্যোগী সরকার(Govt)। আর এই লক্ষ্যে সরকার কিছুটা সফল হলেও দেশের ৪৪ শতাংশ মহিলা আজও বাস করেন সেই প্রাচীন সংস্কারেই। সম্প্রতি প্রকাশ্যে এল এমনই চাঞ্চল্যকর তথ্য, তাও আবার কেন্দ্রের রিপোর্টে(Central Report)। যেখানে দাবি করা হচ্ছে দেশের ৪৪ শতাংশ মহিলা একা একা এমনকী, বাজারে যাওয়ারও অনুমতি পান না!

গত সপ্তাহে প্রকাশ্যে এসেছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের এই রিপোর্ট। আর এই রিপোর্ট প্রকাশ্যে আনেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। চাঞ্চল্যকর এই রিপোর্টে আরও জানানো হয়েছে, দেশের প্রতি পাঁচজন মহিলার চারজন (৮২ শতাংশ) সরাসরি স্বামীকে যৌনতায় (Intercourse) ‘না’ বলতে পারেন। এই তালিকায় শীর্ষে গোয়া (Goa)। সেখানে এই হার ৯২ শতাংশ। সবচেয়ে কম অরুণাচল প্রদেশে। সেখানে হার ওই ৬৩ শতাংশ। পাশাপাশি এই রিপোর্টে নারী অগ্রগতির একটি ভালো দিকও উঠে এসেছে তা হল, দেশের প্রতি তিনজনের একজন (৩২ শতাংশ) বিবাহিত মহিলা কর্মরতা।

আরও পড়ুন:শাহ সফরের পরই BSF-এর রাইফেল-কার্তুজ চুরি করে বাংলাদেশে চম্পট দুষ্কৃতীদের

কেন্দ্রীয় সুত্রে খবর, ২০১৯ সালের ১৭ জুন থেকে ২০২০ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত ১৭টি রাজ্য ও ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলে চালানো হয় এই সমীক্ষা। এবং দ্বিতীয় ধাপে এই সমীক্ষা চালানো হয় ২০২০ সালের ২ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১১টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে। আর এই সমিক্ষাতেই উঠে আসে চাঞ্চল্যকর এই তথ্য। একই সঙ্গে এই রিপোর্টেই জানা গিয়েছে, বৈবাহিক ধর্ষণ নামক অপরাধমূলক ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ের মানসিকতাতেই এসেছে পরিবর্তন।




Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...