Thursday, June 25, 2026

আবহাওয়া পরিবর্তনেও কেন ৪৫ দিন স্কুল ছুটি? রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

Date:

Share post:

টানা কয়েকদিন বৃষ্টিহীন। তীব্র দহনের জেরে ২ মে থেকে সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি দিয়ে রাজ্য সরকার (State Government)। ছুটি চলবে ১৫ জুন পর্যন্ত। কিন্তু ঘূর্ণিঝড় অশনি আসার আগেই আবহাওয়ার অনেকটা পরিবর্তন হয়েছে। কমেছে তাপমাত্রা। ওই পরিস্থিতিতে ৪৫ দিন স্কুল (School) ছুটি থাকা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সেই মামলায় মঙ্গলবার রাজ্য সরকারের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট (High Court)।

করোনাকালে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। অনলাইন ক্লাস চললেও পঠানপাঠন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় স্কুল খোলার কয়েক মাসের মধ্যেই ফের বন্ধ হয়ে যাওয়ায় লেখাপড়ায় ব্যাপক প্রভাব পড়বে বলে মামলায় জানায় মামলাকারীরা। দেওয়া হয় আবহাওয়া দফতরের পূর্বাভাসও। এই বিষয়ে রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চ। মামলার পরবর্তী শুনানির মধ্যে হলফনামা পেশ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।



Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...