Friday, June 26, 2026

পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত? কেন্দ্রের জবাব তলব আদালতের

Date:

Share post:

পুনর্বিবেচনা করা হবে প্রাচীন রাষ্ট্রদ্রোহ আইন(Sedition Law), সম্প্রতি এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। তবে যতদিন না আইন পুনর্বিবেচনা হচ্ছে ততদিন কি এই আইনের উপর স্থগিতাদেশ থাকবে? কেন্দ্রের কাছে এই প্রশ্নই রাখল দেশের শীর্ষ আদালত। বুধবারের মধ্যে এর জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিমকোর্টের(Supreme Court) তরফে। যদিও এই আইন পুনর্বিবেচনার জন্য আদালতের কাছে আরও সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার(Cental Govt)।

এপ্রসঙ্গে মঙ্গলবার সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, “আমাদের চিন্তা যাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ইতিমধ্যে রয়েছে তাঁদের নিয়ে। যতদিন না আইনটি নতুন করে পুনর্বিবেচনা হচ্ছে ততদিন এই অভিযুক্তদের কী হবে? এই মামলাগুলো নিয়ে কী ভাবছে কেন্দ্রীয় সরকার? কাল সকালের মধ্যে সরকারের জবাব চাই।” পাশাপাশি তিনি আরও প্রশ্ন রাখেন, “যাঁরা ইতিমধ্যে আটক হয়েছেন বা যাঁদের বিরুদ্ধে এই মামলা রয়েছে তাঁদের ভবিষ্যৎ কী? এই আইন কি আপাতত স্থগিত রাখা হবে?”

আরও পড়ুন:আবহাওয়া পরিবর্তনেও কেন ৪৫ দিন স্কুল ছুটি? রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে দেশে বিতর্ক দীর্ঘদিন ধরেই। এই আইন নিয়ে এর আগেও কেন্দ্রের কাছে প্রশ্ন রেখেছিল দেশের শীর্ষ আদালত। এমনকি এই আইনের মাধ্যমে সরকার ক্ষমতার অপব্যবহার করতে পারে এমন আশঙ্কার কথাও জানিয়েছিলেন বিচারপতি। এই পরিস্থিতিতে সরকারের তরফে হলফনামা দিয়ে বলা হয়, ‘কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, রাষ্ট্রদ্রোহ আইনের কিছু অংশ পরীক্ষা ও পুনর্বিবেচনা করা হবে।’ যদিও তা সংশোধন করা হবে কিনা সে বিষয়ে কিছুই জানায়নি সরকার। আদালতও চায় না এই আইনকে পুরোপুরি ছেটে ফেলা হোক।




Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...