Saturday, April 4, 2026

Jalpaiguri: আন্তর্জাতিক স্বীকৃতি পেল জলপাইগুড়ির ছেলের ফিচার ফিল্ম

Date:

Share post:

স্বপ্ন শুধু দেখলে হয় না, তাঁকে সত্যি করার চেষ্টা করে যেতে হয়। আর তারপরেই আসে সাফল্য সম্মান, ঠিক এই কথাই প্রমাণ করলেন জলপাইগুড়ির ছেলে অভ্রদীপ ঘটক (Abhradeep Ghatak)। সিনেমা তৈরির নেশা তাঁর, প্রথম ছবিই পেয়ে গেল আন্তর্জাতিক সাফল্য। করোনা নিয়ে তৈরি জলপাইগুড়ির ছেলের ছবি চলল হলিউডে। বাংলার ছেলে অভ্রদীপের (Abhradeep Ghatak) তৈরি ছবি “নিষাদ” দেখানো হচ্ছে ‘লিফট অফ সেশন'(Lift of Sessions)। বিশ্বের দরবারে বাংলা ছবিকে এইভাবে তুলে ধরেছে ঘরের ছেলে, খুশির হাওয়া অভ্রদীপের পরিবার, আত্মীয় এমনকি বন্ধুদের মধ্যেও ।

‘অশনি’র জেরে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে চালু কন্ট্রোল রুম, অভিযোগ জানান হেল্পলাইন নম্বরে

শুধু ‘লিফট অফ সেশন’ই(Lift of Sessions)নয়, পাইন স্টুডিওতেও “নিষাদ” দেখানো হচ্ছে জানিয়েছেন অভ্রদীপ ঘটক (Abhradeep Ghatak)। জলপাইগুড়ির নৈসর্গিক সৌন্দর্যকে লেন্সবন্দি করে তার সঙ্গে সিনেম্যাটিক আর্ট কে একসাথে মিশিয়ে দিয়েছেন অভ্রদীপ। একদম নতুন মুখ নিয়ে আড়াই ঘণ্টার এই ফিচার ছবি এর আগে ফ্রান্স (France),বস্টন (Boston)এমনকি লন্ডনেও দেখানো হয়েছে এই ছবি। চলতি মাসে লিফট অফ গ্লোবাল ফিল্ম ফেস্টিভালে(Lift of global film festival)দ্বিতীয় স্থান অধিকার করে এই ছবি। করোনা এই ছবির মূল বিষয়। করোনা পরবর্তী পর্যায়ে যখন আনলক পর্ব শুরু হয়, তখন পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে পাহাড়ে। সেই সময়কার কিছু অসামাজিক কাজকর্ম,দুর্দশা সবটাই ফুটে উঠেছে ছবিতে। অভ্রদীপ ২০০৪ সাল থেকে ছবির সাথে পথ চলতে শুরু করেন। আই ফোন ব্যবহার করে ২০১৬ তে তিস্তাপাড়ের কাহিনী তুলে ধরেন। ২০২০ সালে ৮টি শর্ট ফিল্ম এবং বেশ কয়েকটি তথ্যচিত্রের কাজ করেন। জাতীয় স্তর থেকে শুরু করে আন্তর্জাতিক সম্মান, ইতিমধ্যেই তাঁর ঝুলিতে পুরস্কারের সংখ্যা ২৩। এই প্রথম পূর্ণ দৈর্ঘ্যের আদ্যোপান্ত বাংলা ছবি বানিয়েছেন তিনি আর সেই ছবির হলিউডি (Hollywood)স্বীকৃতিতে খুশি জলপাইগুড়ির স্টেশন রোড সংলগ্ন এলাকার বাসিন্দা অভ্রদীপ ঘটক।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...