Monday, April 6, 2026

Sania Mirza: কবে অবসর নেবেন সানিয়া মির্জা? কী বললেন টেনিস সুন্দরী?

Date:

Share post:

চলতি বছর ইউএস ওপেনের (US Open) পরই সম্ভবত টেনিসকে বিদায় জানাতে চলেছেন সানিয়া মির্জা (Sania Mirza)। এদিন এক সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন টেনিস সুন্দরী। আগেই জানিয়েছিলেন, এই বছরই তাঁর টেনিস জীবনে ইতি টানতে চলেছেন সানিয়া, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন তিনি। কিন্তু ঠিক কবে অবসর নেবেন তা জানাননি সানিয়া।

এদিন এক সংবাদমাধ্যমকে সানিয়া বলেন,” বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন খেলেই অবসরের পরিকল্পনা রয়েছে। তবে নতুন করে চোট পেলে তার আগেই সরে দাঁড়াব। শরীর ঠিক থাকলে বা নতুন করে চোট না পেলে ফ্রেঞ্চ ওপেনের পরে বছরের বাকি দু’টি গ্র্যান্ড স্লাম উইম্বলডন ও ইউএস ওপেনেও খেলব।”

এই মুহূর্তে রোমে ক্লে-কোর্টে ইটালিয়ান ওপেন খেলছেন সানিয়া। সানিয়ার জুটি লুসি রাদেকা। সোমবার প্রথম রাউন্ডে সানিয়া-রাদেকা জুটি ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন পোল্যান্ডের অ্যালিসায়া রোসোলস্কা এবং নিউজিল্যান্ডের এরিন রুটলিফ জুটিকে। ষষ্ঠ বাছাই সানিয়াদের প্রি-কোয়ার্টারে খেলতে হবে এলিনা রিবাকিনা-লিউডমিলা সামসোনোভা জুটির সঙ্গে।

আরও পড়ুন:Rohit Sharma: ম‍্যাচ হেরে দলের ব‍্যাটারদের কাঠগড়ায় তুললেন রোহিত

Related articles

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...