Saturday, April 4, 2026

Mahatma Gandhi: স্বাধীনতার ৭৫ বছরে নিলামে উঠতে চলেছে মহাত্মা গান্ধীর চশমা-খড়ম

Date:

Share post:

নিলামে (Auction) উঠছে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi)ব্যবহৃত জিনিস, দাম উঠতে পারে ৫ কোটির বেশি, এমনটাই মনে করছেন নিলামকারী সংস্থা।

মহাত্মা গান্ধীর ব্যবহৃত কোন জিনিস নেই তার মূল্য অপরিসীম। এ ঘটনার প্রমাণ মিলেছে আগেও। ২০২০ সালে গান্ধীর  ব্যবহৃত একটি চশমা আড়াই কোটি টাকায় (2.5crore) বিক্রি করেছিল ইংল্যান্ডের ‘ইস্ট ব্রিস্টল অকশানস’ (East Bristol Auctions) নামক সংস্থা। এবার তাঁরাই মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi)স্মৃতি-বিজড়িত কিছু জিনিস নিলাম করতে চাইছেন। নিলাম সংস্থার তরফ থেকে বলা হয়েছে যে আগামী ২১ মে পর্যন্ত অনলাইনে নিলাম (Online Auction) চালু থাকবে। চাইলে কেউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম সংস্থার ব্রিস্টল দফতরে এসে জিনিসগুলি দেখেও যেতে পারেন।

কোন কোন জিনিস থাকছে এবারের নিলাম তালিকায়?

‘ইস্ট ব্রিস্টল অকশানস’ (East Bristol Auctions) এর পক্ষ থেকে বলা হয়েছে, এবারের নিলামে মহাত্মা গান্ধীর ব্যবহার করা কিছু পরিধান, নিজের হাতে লেখা কিছু চিঠি আর ছবি থাকছে, যার ঐতিহাসিক মূল্য অপরিসীম।

What’s app: হোয়াটস অ্যাপ এর নতুন চমক!  গ্রুপে থাকতে পারবেন ৫১২ জন

মহাত্মা গান্ধীর ব্যবহৃত দু’টি চশমা, তাঁর নিজের হাতে বোনা দু’টুকরো খদ্দরের কাপড়, খড়ম, তাঁর ব্যবহার করা একটি কালির দোয়াত এবং নিজের লেখা বেশ কয়েকটি চিঠি। বেশ কয়েকটি ছবিও রয়েছে এই নিলামে, যার মধ্যে একটি সম্ভবত মোহনদাস করমচাঁদ গান্ধীর জীবদ্দশায় তোলা শেষ ছবি। ১৯৪৭-এর কোনও সময়ে দিল্লির বিড়লা হাউসে (Birla House in Delhi) তাঁর ব্যক্তিগত চিকিৎসক এই ছবিটি তুলেছিলেন বলে দাবি করছে নিলাম সংস্থা। সাদা-কালো এই ছবিতে দেখা যাচ্ছে মাথায় টুপি পরে বসে আছেন মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)।

নিলাম সংস্থা ‘ইস্ট ব্রিস্টল অকশানস’ (East Bristol Auctions)এর তরফ থেকে বলা হয়েছে এইসব জিনিস নিলামে পাঁচ কোটিরও বেশি মূল্য এনে দিতে পারে বলে তাঁরা মনে করছেন।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...