Friday, March 6, 2026

ভারতে গা ঢাকা শ্রীলঙ্কার রাজাপক্ষের পরিবারের? গুজব দাবি করে অস্বীকার ভারতীয় হাইকমিশনের

Date:

Share post:

অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় (Srilanka) আরও তীব্রতর হচ্ছে অর্থনৈতিক সংকট(Financial crisis)। গৃহযুদ্ধের পরিস্থিতি। দেশজুড়ে জারি হয়েছে কার্ফু। সেনার হাতে এখন ক্ষমতা। অপ্রীতিকর ঘটনা দেখলেই গুলি চালানোর নিদান। গৃহবন্দি সাধারণ মানুষ। বিদ্যুৎ (Current)নেই। জল(Water supply) নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি। অগ্নিমূল্য। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত(Office court)। ব্যবসায়ীদের মাথায় হাত।

তার মাঝেই খবর, রাজাপক্ষের পরিবার ভারতে পালিয়ে গা ঢাকা দিয়েছে। যদিও শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশন (High commision of India) এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভুয়ো বলে দাবি করেছে। ভারতীয় হাইকমিশনার এক বিবৃতি জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজাপক্ষে পরিবারের ভারতে পালিয়ে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। এই খবরের কোনও সত্যতা নেই।

এই সংক্রান্ত একটু টুইটে ভারতীয় হাইকমিশনারের দাবি, “সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে কিছু শ্রীলঙ্কার কিছু রাজনৈতিক ব্যক্তি এবং তাদের পরিবারের ভারতে পালিয়ে যাওয়ার গুজব রটানো হচ্ছে। যা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, যার কোনও সত্যতা নেই। হাইকমিশন এই ভিত্তিহীন তথ্য সম্পূর্ণ অস্বীকার করে।”

উল্লেখ্য, দেশের চরম আর্থিক সঙ্কটের মধ্যে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে। শাসক দলের এক সাংসদকে হত্যা করা হয়েছে। কলম্বোয় সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক মানুষ।



spot_img

Related articles

বড়মার স্বপ্ন পূরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়: বাঙালির শত্রু বিজেপি, ধর্নামঞ্চ থেকে দাবি মমতাবালার

বাংলায় এসআইআরে সবথেকে বেশি দুর্দশায় মতুয়া সমাজের মানুষ, তা নরেন্দ্র মোদি থেকে অমিত শাহর ভাষণেই স্পষ্ট। তাঁদের ভোটাধিকার...

সাংবিধানিক কাঠামো নষ্ট করতে চাইছে মোদি সরকার ও তার এজেন্ট: ধর্নামঞ্চ থেকে তোপ কল্যাণের

মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্নামঞ্চ থেকে মোদি সরকার ও নির্বাচন কমিশনকে এক তিরে নিশানা তৃণমূল সাংসদ...

বিজেপি নির্বোধ জানতাম কিন্তু এত বোকা বুঝিনি: নেত্রীর ধর্না মঞ্চ থেকে তোপ কবীর সুমনের

মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্না মঞ্চে হাজির কবীর সুমন (Kabir Suman)। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর...

যুদ্ধের জেরে কলকাতা-পশ্চিম এশিয়ার ৭টি বিমান বাতিল

পশ্চিম এশিয়াতে (Iran -Isreal war) যুদ্ধের জেরে শুক্রবার কলকাতা থেকে পশ্চিম এশিয়ার দিকে যাওয়ার এবং পশ্চিম এশিয়া থেকে...