Thursday, June 18, 2026

লখনউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে হেনস্থা ও হুমকি, অভিযুক্ত এবিভিপি

Date:

Share post:

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-এর রোষের মুখে বিশ্ববিদ্যায়ের অধ্যাপক। শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপককে হেনস্তা এবং হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে এবিভিপির বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে। এমনকী বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘দেশ কে গদ্দারোঁ কো…গোলি মারো…’। এরপরও চুপ গেরুয়া শিবির। অধ্যাপকের ঘরে ঢুকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেননি শাসকদল।




আরও পড়ুন:ভারতে গা ঢাকা শ্রীলঙ্কার রাজাপক্ষের পরিবারের? গুজব দাবি করে অস্বীকার ভারতীয় হাইকমিনের

বিতর্কের সূত্রপাত জ্ঞানবাপী মসজিদ এবং কাশী বিশ্বনাথ মন্দির নিয়ে। আর এই বিতর্কের মাঝেই একটি হিন্দি সংবাদমাধ্যম বিশ্ববিদ্যালয়ে বিতর্কসভার আয়োজন করেছিল। সেই বিতর্কে অংশ নিতে আমন্ত্রিত করা হয়েছিল লখনউ বিশ্ববিদ্যালয়ের  হিন্দির অধ্যাপক রবিকান্ত চন্দনকে। বিতর্কসভায় তিনি পট্টভী সীতারামাইয়ার ‘ফিদার্স অ্যান্ড স্টোন’ থেকে একটি গল্প উদ্ধৃত করে জ্ঞানবাপী মসজিদ এবং বিশ্বনাথ মন্দির নিয়ে যে বিতর্ক চলছে সেই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেন। আর সেই ব্যাখা করতেই আপত্তি তোলে এবিভিপি-এর সদস্যরা। তাঁদের বক্তব্য হিন্দু দেবদেবীর ‘অপমান’ করেছেন ওই অধ্যাপক। এরপরই ওই অধ্যাপকের বিরুদ্ধে সরব হন এবিভিপির সদস্যরা। এমনকী অধ্যাপককে হেনস্তাও করেন এবিভিপি সদস্যরা।


এতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। বিজেপি শাসিত রাজ্যে কখনও নারী নিগ্রহ তো কখনও অধ্যাপককে হেনস্তা। আর দলিতদের যেনতেন প্রক্রিয়ায় হেনস্তা তো আছেই। আর দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকলেও শাস্তি না পেয়ে রেহাই কী করে পেয়ে যান অভিযুক্তরা? বড় বড় ভাষণ দিয়ে যাঁরা বিজেপি শাসিত রাজ্যগুলিকে আইনশৃঙ্খলার ‘আইকন’ রাজ্য হিসেবে তুলে ধরেন, কোথায় গেলেন তাঁরা?

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...