Thursday, June 25, 2026

সিপাহী বিদ্রোহ: মোদির টুইটে ব্রাত্য মঙ্গল পাণ্ডে, ইতিহাস বিকৃতির খেলায় নেমেছে কেন্দ্র

Date:

Share post:

কেন্দ্রের নরেন্দ্র মোদি(Narendra Modi) সরকারের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহের ইতিহাস(history) বিকৃত করার অভিযোগ আগেই উঠেছিল। এবার সেই অভিযোগকেই মান্যতা দিলেন খোদ প্রধানমন্ত্রী মোদি(Narendra Modi)।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মোদি সরকার দাবি করেছিল, স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) আধ্যাত্মিক জাগরণের ফলেই সিপাহি বিদ্রোহ ঘটেছিল! কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফর্মেশন ব্যুরো মোদি সরকারের কাজকর্মের প্রচারে ‘নিউ ইন্ডিয়া সমাচার’ (New India Samachar) নামক পাক্ষিক পত্রিকা প্রকাশ করে। সেখানেই এমন হাস্যকর দাবি করা হয়েছিল। কারণ, স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল ১৮৬৩ সালে। তাঁর জন্মের ৬ বছর আগে, ১৮৫৭ সালেই ঘটে গিয়েছিল সিপাহি বিদ্রোহ।

 

এবার খোদ নরেন্দ্র মোদি সিপাহী বিদ্রোহের সূচনাকে স্মরণ করে টুইট করলেন। অথ তাঁর টুইটে উঠে এল না সিপাহী বিদ্রোহের প্রথম শহিদ বারাকপুরের(Barrackpore) বীর সেনা মঙ্গল পান্ডের(Mangal Pandey) নাম। গতকাল, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর টুইটে লেখেন, “১৮৫৭ সালের এই দিনে ভারতের প্রথম স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল। আর এই ঘটনা সমগ্র দেশবাসীর মধ্যে জাগিয়ে তুলেছিল দেশপ্রেম। একইসঙ্গে ঔপনিবেশিক শাসনের দুর্বলতাও প্রকট করে তুলেছিল এই ঘটনা।”

ইতিহাস সাক্ষী, বারাকপুরের সেনা ছাউনিতে মঙ্গল পান্ডের গুলি চালনার মধ্য দিয়েই সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল। ওই বছরই তিনি শহিদ হন। তারপর ধীরে ধীরে বিদ্রোহ ছড়িয়ে পড়ে গোটা দেশে। কিন্তু অদ্ভুতভাবে কেন্দ্রীয় সরকারের অনলাইন ম্যাগাজিন, ‘নিউ ইন্ডিয়া সমাচার’-এ পয়লা মে সংখ্যায় উত্তরপ্রদেশের মিরাটকেই বিদ্রোহ শুরুর কৃতিত্ব দেওয়া হয়েছে। সেখানে মঙ্গল পান্ডের কোনও অবদানের কথা উল্লেখ ছিল না। মোদি তাঁর টুইটও মঙ্গল পান্ডের নাম নিলেন না।

এই ঘটনার মধ্যে দিয়ে এবার বাংলার মাটি থেকে জন্ম নেওয়া দেশের স্বাধীনতা সংগ্রামের একটি ইতিহাস বিকৃত করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে।



Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...