Monday, March 16, 2026

জাতীয় সড়কে ফের বাড়ল টোল ট্যাক্স, তীব্র নিন্দা মমতার

Date:

Share post:

পেট্রোপণ্যের আকাশছোঁয়া দামে এমনিতেই নাভিশ্বাস মধ্যবিত্তের। তার উপর চাপ বাড়িয়ে জাতীয় সড়কে ফের বাড়ল টোল ট্যাক্স (Toll Tax)। বিষয়টির তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ৮০০-র বেশি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাস্তার টোল, রান্নার গ্যাস পেট্রোল, ডিজেল, সব কিছুরই দাম বাড়ছে। কমছে শুধু সৌজন্যের।

আপাতত খড়্গপুরে একটি টোলেই মাশুল বেড়েছে। তবে এটা সারা রাজ্যে আরেক দফা শুল্ক বাড়ানোর মহড়া কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এপ্রিল মাস থেকেই নতুন হারে টোল ট্যাক্স চালু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ফের একবার বৃহস্পতিবার থেকে ৬ নম্বর জাতীয় সড়কে টোল ট্যাক্স বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বালিভাষা টোল প্লাজায় বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে,

ছোট গাড়ির ক্ষেত্রে ৮০ টাকার বদলে এবার থেকে গুনতে হবে ১২৫ টাকা ।

ছোট বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্সের পরিমাণ ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে ।

স্বাভাবিকভাবেই খরচ বাড়ায় মাথায় হাত নিত্যযাত্রীদের। এই পরিস্থিতিতে আগামী দিনে রাজ্যের অন্যান্য জাতীয় সড়কগুলিতে টোল ট্যাক্স বাড়ানো নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

আরও পড়ুন- বিজেপির কোন্দল মেটাতে বঙ্গে আসবেন নাড্ডা! চূড়ান্ত হয়নি সফরসূচি

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...