Thursday, June 25, 2026

বউবাজারে একাধিক বাড়িতে ফাটল, স্থগিত মেট্রোর কাজ

Date:

Share post:

মধ্য কলকাতার বউবাজারে ফিরল সেই আড়াই বছর আগের আতঙ্ক। আচমকা এলাকার একাধিক বাড়িতে ফাটল ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপিতুরি লেন সহ একাধিক রাস্তার পুরনো বাড়িতে। আতঙ্কে ঘড়ছাড়া বহু মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার পুরপিতা বিশ্বরূপ দে। ঘটনাস্থলে ইতিমধ্যেই কাজ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:জাতীয় সড়কে ফের বাড়ল টোল ট্যাক্স, তীব্র নিন্দা মমতার


জানা গেছে, বুধবার সন্ধ্যায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। রাত গড়াতেই আরও বেশ কয়েকটি বাড়িতে ধস নামে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মেট্রোর কাজের জেরেই এই ফাটল ধরা পড়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মেট্রোর কাজ বন্ধ রেখেছে। শুধু তাই নয়, মাইকিং করে বাড়ির ভেতরে যাঁরা রয়েছেন, তাঁদের বাইরে বেরিয়ে আসার অনুরোধ করছে পুলিশ। এলাকা খালি করতে তৎপর পুলিশ।২০১৯ এর পুণরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখছে পুলিশ ।
ঘটনার খবর পেতেই স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি জানান, অন্তত ১০টি বাড়িতে ফাটল ধরেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেট্রো আধিকারিকরাও।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...