Thursday, April 2, 2026

অনামিকায় আংটি, বাগদান সারলেন সোনাক্ষী! ইন্সটাগ্রাম পোস্টে জল্পনা

Date:

Share post:

খুব শীঘ্রই নাকি জীবনে নতুন অধ্যায়ের(New Chapter)সূচনা করতে চলেছেন শত্রুঘ্ন পুত্রী সোনাক্ষী সিনহা(Sonakshi Sinha)। বলিউডের(Bollywood)গ্ল্যামারস এই অভিনেত্রীকে নিয়ে এমনই গুঞ্জনে মুখর বি-টাউন(B-Town)। সম্প্রতি শোনা যাচ্ছিল মনের মানুষ পেয়ে গেছেন তিনি। আবার হয়ত সানাইয়ের সুর বাজবে বি- টাউনে।এমনটাই ধারণা ছিল সবার। যদিও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শত্রুঘ্ন কন্যা।

সোনাক্ষীর ইনস্টাগ্রাম পোস্ট ঘিরেই এতো জল্পনা-কল্পনা। তাঁর ইনস্টা পেজে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন সোনাক্ষী। ছবিতে তাঁর অনামিকার আঙুলে থাকা আংটি নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল। অনেকেই ভাবতে শুরু করেছিলেন বোধহয় বাগদান পর্ব সেরেই ফেললেন শত্রুঘ্ন কন্যা। পোস্টে অবশ্য কিছুই স্পষ্ট করেননি তিনি। বরং লিখেছিলেন,’একটি স্বপ্ন সত্যি হতে চলেছে।’ খুব শীঘ্রই সুখবর দেবেন বলে আশ্বাসও দিয়েছিলেন।

সব জল্পনার অবসান ঘটিয়ে এবার সোনাক্ষী জানালেন, ব্যক্তিগত জীবনে কোনও নতুন অধ্যায় নয়। নেলপলিশের(NailPolish) ব্যবসা শুরু করতে চলেছেন তিনি। ব্র্যান্ডের নাম SOEZ।  তাঁর সেই নখের প্রসাধনী সামগ্রীর মডেলও সোনাক্ষী নিজেই। ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে সোনাক্ষী লেখেন, “আপনাদের অনেক ধন্দে রেখেছি। অনেক ইঙ্গিত দিয়েছিলাম। কোনওটাই মিথ্যে ছিল না। আমার জন্য এটা বড়দিন। কারণ, আমি নতুন ব্র্যান্ড SOEZ শুরু করছি। সুন্দর নখ পেতে সব মেয়ের একটাই ঠিকানা।”

বহুদিন ধরেই স্বপ্ন ছিল সোনাক্ষীর। অবশেষে সেই স্বপ্ন সত্যি হল তাঁর। পেশাগত ক্ষেত্রে এই নতুন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। অভিনেত্রীর এই নয়া উদ্যোগের জন্য শুভকামনায় ভরে গেছে তার ইন্সটাগ্রাম পেজ। শুভেচ্ছা জানিয়েছেন তাঁর শুভানুধ্যায়ী এবং অনুরাগীরা। পেশাগত ক্ষেত্রে নতুন পদক্ষেপের কথা জানার পর তাঁর বিয়ের জল্পনায় জল পড়ল এবং কিছুটা হতাশ হলেন অনুরাগীরা। যদিও নিজে বড়ই খুশি হয়েছেন বলিউডই অভিনেত্রী।




Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...