Monday, March 30, 2026

 একবছরের মধ্যে সন্তান নয়তো ৫ কোটি টাকা ক্ষতিপূরণ! পুত্র-পুত্রবধূর বিরুদ্ধে বেনজির পদক্ষেপ দম্পতির

Date:

Share post:

হয় এক বছরের মধ্যে নাতি -নাতনির মুখ দ্যাখাতে হবে না হয় তাঁদের পাঁচ কোটি টাকা (5 Crore)ক্ষতিপূরণ(Compensation)দিতে হবে। এই দাবি নিয়ে পুত্র- পুত্রবধূর বিরুদ্ধে মামলা ঠুকলেন মা-বাবা।  উত্তরাখণ্ডের(UttaraKhand) হরিদ্বারের(Haridwar)ওই দম্পতি করেছেন এই মামলা। তাঁদের দাবি,পড়াশোনার জন্য ছেলেকে আমেরিকায় পাঠাতে গিয়ে তাঁদের যাবতীয় সঞ্চয় শেষ হয়ে গেছে। হাতে আর কানাকড়িটি নেই। তাই ছেলে এবং ছেলের বউকে নিতে হবে বাচ্চা। নচেৎ দুজনকে আ়ড়াই কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে তাঁদের।

ওই মামলাকারী এস আর প্রসাদ সংবাদমাধ্যমকেও জানিয়েছেন, তাঁদের আর্থিক দূরাবস্থার কথা। বুধবার সংবাদ সংস্থার কাছে তিনি বলেন,‘‘আমার ছেলের পিছনে সব টাকাপয়সা খরচ হয়ে গিয়েছে। তাঁকে আমেরিকায় ট্রেনিংয়ের জন্য পাঠিয়েছিলাম। তার খরচাপাতি করেছি। এখন হাতে আর কানাকড়িও নেই। এমনকি, বাড়ি তৈরির জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হয়েছে। ব্যক্তিগত এবং আর্থিক ভাবেই খুবই বেহাল দশায় রয়েছি আমরা। সে জন্যই  দু’জনের কাছ থেকে আড়াই কোটি করে চেয়েছি।’’

হরিদ্বারের ওই দম্পতির হয়ে আদালতে মামলা লড়বেন আইনজীবী এ কে শ্রীবাস্তব। তাঁর দাবি, ‘‘এই মামলার মাধ্যমে সমাজের বাস্তব ছবিটা ফুটে উঠেছে।সন্তানদের জন্য নিজেদের যাবতীয় জমা পুঁজি খরচ করে ফেলেন মা-বাবারা। সুতরাং সন্তানদেরও উচিত মা-বাবার আর্থিক দায়ভার বহন করা। ’’জানা গেছে  মানসিকভাবেও ছেলে-বৌমার কাছ থেকে শান্তি পাননি তাঁরা। ২০১৬ সালে ছেলের বিয়ে দিয়েছিলেন এস আর প্রসাদ। কিন্তু বিয়ের পর ছয় বছর পরেও ছেলে নিঃসন্তান। তাই প্রসাদ দম্পতি  দাবি করেছেন,পুত্র এবং পুত্রবধুর আগামী এক বছরের মধ্যে সন্তান হতে হবে নয়তো তাঁদের হাতে দুজনকে পাঁচ কোটি  টাকার ক্ষতিপূরণ তুলে দিতে হবে তাঁদের হাতে।

 

Related articles

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...

টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা...

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ...