Friday, June 26, 2026

Eastbengal: বাংলা দলকে সম্মানিত করল ইস্টবেঙ্গল

Date:

Share post:

বৃহস্পতিবার বাংলা (Bengal) দলকে সম্মানিত করল ইস্টবেঙ্গল (Eastbengal)। ফাইনালে উঠেও অল্পের জন্য সন্তোষ ট্রফি হাতছাড়া হয়েছে বাংলার। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য গোটা দলকে সম্মানিত করল ইস্টবেঙ্গল ক্লাব।

বৃহস্পতিবার বিকেলে লাল-হলুদ তাঁবুতে চা-চক্রে আমন্ত্রিত ছিলেন বাংলার কোচ-ফুটবলাররা। মনোতোষ চাকলাদার, ফারদিন আলি মোল্লা, দিলীপ ওরাওঁ, তুহিন দাসরা উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে। ছিলেন কোচ রঞ্জন ভট্টাচার্যও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর হাত দিয়েই বাংলার ফুটবলারদের সম্মানিত করে ইস্টবেঙ্গল। ক্লাবের শতবর্ষের লোগো দেওয়া কয়েন উপহার দেওয়া হয় বাংলার কোচ-ফুটবলারদের। ক্লাবের তরফে দেওয়া হয় মিষ্টি, উত্তরীয়। আইএফএ-র তরফে বাংলা দলের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়। ইস্টবেঙ্গল ক্লাবের সম্মান পেয়ে আপ্লুত মনোতোষরা। ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মনোতোষ, দিলীপকে চাকরি দিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী সবার পাশে থাকেন। তাঁর এই সিদ্ধান্তে আরও অনেকেই ফুটবল খেলতে এগিয়ে আসবে।’’

আরও পড়ুন:আমিরশাহি টি-২০ লিগে দল নামাচ্ছে নাইট রাইডার্স

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...