Monday, April 6, 2026

আমিরশাহি টি-২০ লিগে দল নামাচ্ছে নাইট রাইডার্স

Date:

Share post:

এবার সংযুক্ত আরব আমিরশাহীর আসন্ন টি-২০ লিগেও দল কিনে ফেললেন শাহরুখ খান (Shah rukh Khan)। আইপিএলে (IPL) রয়েছে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স।  ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তাঁর দল সবচেয়ে সফল। ইতিমধ্যেই মার্কিন ক্রিকেটে বিনিয়োগ করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। আর এবার সংযুক্ত আরব আমিরশাহীর আসন্ন টি-২০ লিগে দল কিনে ফেললেন শাহরুখ খান।

আগামী বছর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা। ছয় দলের সেই প্রতিযোগিতায় দল নামানোর কথা সরকারিভাবে ঘোষণা করল শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ। আগেই আমিরশাহি ক্রিকেট বোর্ড জানিয়েছিল, আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজি দল নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে নতুন টি-২০ টুর্নামেন্টে। সেই মতো শাহরুখ, জুহি চাওলার নাইট রাইডার্স গোষ্ঠীর সঙ্গে চুক্তি হয়েছে আমিরশাহী টি-২০ লিগের চেয়ারম্যান খালিদ আল জারুনির। নতুন লিগের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত নাইট রাইডার্স কর্ণধার শাহরুখ। বলেছেন, ‘‘আমিরশাহির টি-২০ লিগের অংশ হতে পেরে আমরা খুবই খুশি। সন্দেহ নেই, আমরা দারুণ সাফল্য পাব। আগামী কয়েক বছরে নাইট রাইডার্সকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চাই। আমিরশাহিতে টি-২০ ক্রিকেটের সম্ভাবনা বেশ ভালই মনে হচ্ছে। আমরা তার অংশ হতে পেরে খুব খুশি।’’ শাহরুখ নিজে ক্রিকেটের দারুণ ফ্যান। তাঁর মালিকানায় সিপিএলে অংশ নিয়েছে ট্রিনবাগো নাইট রাইডার্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বছরই নজর কেড়েছিল এই দল। কোচ হিসেবে ছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। নতুন এই লিগেও তাঁর দল সাফল্য পাবে বলে জানিয়েছেন শাহরুখ। তবে এই দলে কারা খেলবেন, তা এখনও পরিষ্কার হয়নি।

আরও পড়ুন:Yuzvendra Chahal: দিল্লির বিরুদ্ধে ম‍্যাচ হারলেও, রেকর্ড গড়লেন চ‍্যাহাল

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...