Tuesday, June 23, 2026

Rishabh Pant: রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন পন্থ

Date:

Share post:

বুধবার রাতে রাজস্থান রয়‍্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন দিল্লি ক‍্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। টি-২০ (T-20) ফর্মাটে ব‍্যাট হাতে করে ফেললেন ৪০০০ রান। গত বুধবার চলতি আইপিএলের (IPL 2022) ডিওয়াই পাতিল স্টেডিয়ামে (DY Patil Stadium) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪ বলে ১৩ রানে অপরাজিত থাকেন পন্থ। আর সেই রান করতেই টি-২০ ফর্মাটে ৪০০০ রান করে ফেললেন তিনি।

প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য দিল্লির কাছে এই ম্যাচ ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই ম‍্যাচে রাজস্থানকে ৮ উইকেটে হারিয়ে দিল্লি শেষ চারের লড়াই জিইয়ে রাখল। দিল্লির হয়ে ওয়ার্নারের সঙ্গে ম্যাচ জেতানো ইনিংস খেলন মিচেল মার্শ। ওয়ার্নার-মার্শ জুটিতে ১০১ বলে তোলে ১৪৪ রান। ৬২ বলে দুরন্ত ৮৯ রানের ইনিংস খেলে আউট হয়ে যান মার্শ। ওয়ার্নার অপরাজিত থাকেন ৪১ বলে ৫২ রানে।

আরও পড়ুন:Delhi Capitals: ম‍্যাচ জিতে মার্শের প্রশংসায় ডেভিড ওয়ার্নার

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...