Tuesday, June 23, 2026

মানুষ পারিশ্রমিক পাচ্ছেন না, ১০০ দিনের কাজের টাকা চেয়ে মোদিকে চিঠি মমতার

Date:

Share post:

রাজ্যের সাধারণ মানুষ ১০০ দিনের কাজ করেছেন অথচ মজুরি বকেয়া পড়ে রয়েছে। গত চার মাস ধরে সেই বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার(Central govt)। এই বকেয়ার পরিমাণ ৬ হাজার ৫০০ কোটি টাকা। বাংলার শ্রমিকদের প্রাপ্য মজুরি চেয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কবে এই বকেয়া মজুরি দেওয়া হবে? চিঠিতে সেটাও জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানা লেখা এই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত চার মাস ধরে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের ৬৫০০ কোটি টাকা বকেয়া ফেলে রেখেছে। যার ফলে বাংলার হতদরিদ্র মানুষ গুলি অত্যন্ত সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। কারণ কেন্দ্রের দেওয়া ওই টাকার উপরেই বাংলার গ্রামের বহু দরিদ্র মানুষের জীবন ধারণ নির্ভর করে। টাকা বকেয়া থাকায় বঞ্চিত হচ্ছেন এইসব প্রান্তিক মানুষ।

আরও পড়ুন:তাজমহলের ২২টি বন্ধ দরজা খোলার আবেদন খারিজ, কী বলল এলাহাবাদ হাইকোর্ট

শুধু তাই নয় প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র টাকা না দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, পিএম আবাস যোজনায় গ্রামীণ এলাকায় বাড়ি তৈরির কাজে গোটা দেশের সবার আগে রয়েছে বাংলা। ২০১৬-১৭ অর্থবর্ষে ৩২ লক্ষ বাড়ি বানানো হয়েছে এই প্রকল্পে। তারপরও নতুন করে বাংলার জন্য কোন অর্থ বরাদ্দ করা হয়নি। প্রধানমন্ত্রীর কাছে তিনি অনুরোধ করেছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য কারণ কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করায় রাজ্যের গ্রামীণ উন্নয়ন ব্যাহত হচ্ছে।




Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...