Friday, June 26, 2026

উদ্ধার হল পরিচারিকার হাতে অপহৃত প্রৌঢ়, গ্রেফতার ৪

Date:

Share post:

গত ১১ মে সকাল ১০ টা ৪৫ মিনিটে প্রসেনজিৎ পাল(Prosenjit Paul) নামক এক ব্যক্তি পোলবা(polba) থানায় একটি অভিযোগ দায়ের করেন যেখানে তিনি জানান তাঁর বাবা জীবন কৃষ্ণ পাল(Jiban Krishna Paul) সকাল বেলা গাড়ি এবং ড্রাইভার নিয়ে বেরিয়ে যায়। এরপর বেলা ৯ টা নাগাদ তিনি তাঁর বাবার ফোন নম্বর থেকে একটি ফোন পান যেখানে কেউ তাঁর বাবার মুক্তিপণ হিসেবে বেশ কিছু টাকা দাবি করে। এই ঘটনা জানতে পেরে পোলবা থানায় একটি কেস দায়ের করেন। অভিযোগ পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের বেশকিছু টিম তৈরি করে ঘটনার তদন্ত শুরু করে। হুগলি(hooghly) গ্রামীণ পুলিশের তৎপরতায় এবং মেদিনীপুর জেলা পুলিশের (Midnapore district police) সহযোগিতায় মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই মেদিনীপুর জেলার ভগবানপুর পুলিশ থানা অঞ্চল থেকে জীবনকৃষ্ণ পাল এবং তাঁর ড্রাইভারকে পুনরুদ্ধার করা হয়। এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

ফের জট SLST-তে, ১৭ জুন পর্যন্ত নবম-দশমে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

ঘটনার তদন্তে জানা যায় জীবন কৃষ্ণ পাল একটি দৈনিক সংবাদপত্রে পরিচারিকার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। তাঁর সেই বিজ্ঞাপন অনুযায়ী একজন পরিচারিকা(Maid) দু তিন দিন তাঁর বাড়িতে কাজ করে এবং পরবর্তীকালে চলে যায়। এই মহিলা আরও তিনজনের সঙ্গে মিলে জীবনকৃষ্ণ পাল বাবুকে মেদিনীপুরে ডেকে পাঠান অন্য একজন পরিচারিকার খোঁজ দেবেন এই আশ্বাস দিয়ে। আসলে এদের উদ্দেশ্য ছিল জীবনকৃষ্ণ বাবুকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা। কিন্তু হুগলি পুলিশের অসাধারণ তৎপরতায় এই দুষ্কৃতকারীরা গ্রেফতার হয়।



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...