Friday, June 26, 2026

কাশীপুরের মৃত বিজেপি যুবনেতার মা ও দাদার বয়ান রেকর্ড করা হল

Date:

Share post:

কাশীপুরের মৃত বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার পরিবার বৃহস্পতিবারও সিট-র সঙ্গে তদন্তে সহযোগিতা করলেন। এদিন মৃত যুবনেতা অর্জুনের দাদা আনন্দ চৌরাসিয়া সকাল ১১টা নাগাদ চিৎপুর থানাতে হাজিরা দেন।

অন্যদিকে কাশীপুরের বাড়িতে গিয়ে মৃত অর্জুনের
মা ও পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে অর্জুনের মা ও দাদা তদন্তকারী অফিসারদের সব রকম প্রশ্নের উত্তর দিয়েছেন। অর্জুন যদি আত্মহত্যা করে থাকেন তার সম্ভাব্য কারণ কী কী সে ব্যাপারে পরিবারের সদস্যদের প্রশ্ন করা হয়। আর যদি মৃত্যু অন্য কোনো কারণে হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রেও সন্দেহের কারণ কী তা নিয়ে প্রশ্ন করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারী অফিসাররা জানতে চেয়েছিলেন
ভাই অর্জুনের সঙ্গে পরিবারের সদস্যদের সম্পর্ক কেমন ছিল?এছাড়া মৃত্যুর আগে অর্জুনের মধ্যে কোনও অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন কী না?
এদিন প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে।

এদিকে দু’দিন আগেই কলকাতা হাইকোর্টে নিহত অর্জুন চৌরাসিয়ার দেহের ময়না তদন্তের প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট জমা দিয়েছে কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। তাতে অর্জুনের গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে বলে ইঙ্গিত রয়েছে।

আরও পড়ুন:যুক্তির জটিল আবর্তে শুক্রবার কুণালের “আত্মহত্যা”র চেষ্টা মামলার রায়দান, তুঙ্গে আগ্রহ

 

 

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...