Sunday, June 28, 2026

মদ্যপ বাবাকে এলোপাথাড়ি কোপ বসাল মেয়ে!চাঞ্চল্য জলপাইগুড়িতে

Date:

Share post:

রোজ মদ খেয়ে বাড়ি ফিরতেন বাবা। সেই নিয়ে নিত্য-অশান্তি লেগেই থাকত বাড়িতে। সেই রাগে ক্ষোভে মদ্যপ(Alcoholic)বাবাকে এলোপাথাড়ি কোপাল মেয়ে (daughter stabbed father)।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির(Jolpaiguri)দক্ষিণখয়েরবাড়ি এলাকার ভোটপাড়ায়।
জানা গেছে, ওই ব্যক্তি পেশায় দিনমজুর আমিনুর ইসলাম প্রতিদিনই তিনি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন আমিনুর। তা নিয়ে বাড়িতে নিত্য অশান্তি লেগেই থাকত। বৃহস্পতিবার রাতেও মদ্যপ অবস্থায় ঘরে ফেরেন আমিনুর।শুরু হয় গোলমাল। আমিনুরকে দেখেই ভীষণ চটে যায় মেয়ে। এরপরই রাগের বসে ধারালো অস্ত্র এনে বাবাকে এলোপাথাড়ি কোপায় সে। গুরুতর চোট পেয়েছেন বছর ৪০ এর আমিনুর।

ওই অবস্থায় আমিনুরকে বাড়িতে ফেলে রেখে স্ত্রী, মেয়ে ও ছেলে বাড়ি থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা ও এক টোটোচালক রক্তাক্ত অবস্থায় আমিনুরকে উদ্ধার করে। তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। মাথায় গভীর ক্ষত হওয়ায় তিনটি সেলাই পড়েছে। আহত আমিনুরের অভিযোগ তিনি রোজ মদ খেতেন বলে ছেলে, মেয়ে এবং বউ তিনজনেই তাঁকে মারধর করেছে।



Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...