Tuesday, June 9, 2026

মনের মতো কাজ না পেয়ে মানসিক অবসাদে আত্মঘাতী তরুণী

Date:

Share post:

চাকরি না পেয়ে মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক তরুণী।  ঘটনাটি ঘটেছে  মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। মৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কার বাবা দিলীপ দাস  এলাকার একটি বিডি ফ্যাক্টরির ম্যানেজার।  জানা গিয়েছে  বছর খানেক আগে প্রিয়াঙ্কার মাও একই ভাবে আত্মঘাতী হয়েছিলেন। শুক্রবার সকালে  তার নিজের শোয়ার ঘর থেকেই প্রিয়াঙ্কার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। প্রিয়াঙ্কা সম্প্রতি সোশিওলজি অনার্স নিয়ে বিএ পাস করেছিলেন। এছাড়াও নানা রকম কোর্সও করেছিলেন। কিন্তু চাকরি পাচ্ছিলেন না। সম্প্রতি প্রিয়াঙ্কার দিদি একটি বেসরকারি সংস্থায় চাকরি পেয়ে যান। আর তারপরেই মানসিক অবসাদে আত্মহত্যা করে ওই তরুণী।

 

 

 

 

 

Related articles

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...